ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ চিফ হুইপের বড়লেখা-জুড়ীর পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবি অধিনায়ক ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী ভোল পাল্টে অপরাধের বিশাল সাম্রাজ্য আড়ালের চেষ্টা দিলীপ কুমার আগরওয়ালের তাড়াইলে প্রস্তাবিত মিনি স্টেডিয়ামের জায়গা নির্ধারণ, সাইনবোর্ড টাঙাল উপজেলা প্রশাসন কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, ঘাতকের বাড়িঘরে হামলা-ভাঙচুর ঝাড়ুদার থেকে কোটিপতি ফরহাদ, পটিয়া ভূমি অফিসে ঘুষ ও নথি জালিয়াতির অভিযোগ চট্টগ্রামের সদরঘাটে অপরাধের বিস্তার, মাদক-জুয়া ও চাঁদাবাজির নিয়ন্ত্রণ কার হাতে? হাজারো বেকার তরুণের স্বপ্ন নিয়ে ছিনিমিনি: প্রশ্নফাঁসের নাটের গুরু সুজিত গোপ সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে গড়ে উঠেছে বিশাল ও সংঘবদ্ধ সিন্ডিকেট

ফরিদগঞ্জে ভয়াবহ আগুনে সর্বস্বান্ত ৪ পরিবার

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে চার পরিবারের আসবাবপত্রসহ ঘরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার ৩ নম্বর সুবিদপুর পূর্ব ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উবারামপুর গ্রামের দক্ষিণ পাটোয়ারী বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বরাত দিয়ে জানান, দুপুরে দক্ষিণ পাটোয়ারী বাড়ির বাসিন্দা চান্দু, স্বপন, হাবীব ও সূর্যের বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্ত চার পরিবারের আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নেন। তবে তাঁরা পৌঁছানোর আগেই স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ চিফ হুইপের

ফরিদগঞ্জে ভয়াবহ আগুনে সর্বস্বান্ত ৪ পরিবার

আপডেট সময় ১২:২৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬