নীলফামারীর ডোমার উপজেলার বড়গাছা বাজার সার্বজনীন দুর্গামণ্ডপ প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, বস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ অক্টোবর বিকেলে মণ্ডপ কমিটির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষত্রিয় সমিতির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বাবু গোরাচাঁদ অধিকারী। এ সময় ৯ নম্বর সোনারায় ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি ও দেব-দেবীর সাজে সজ্জিত চিত্র নিয়ে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। পরে আলোচনা সভা শেষে স্থানীয় পুণ্যার্থী ও সাধারণ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।
আল মিজান ইসলাম নীলফামারী জেলা প্রতিনিধি 





















