ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে লালদিয়া টার্মিনালের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ ডেনমার্কের স্টেট সেক্রেটারির বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা সংশোধনের দাবি গণমাধ্যম সংলাপে শাহরুখ-সালমানের প্রত্যাবর্তন, ডিসেম্বরে আসছে অ্যাভেঞ্জার্সও রাজশাহী কলেজে ক্লাব অব ম্যাথমেটিক্সের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ভারতে ককরোচ আন্দোলনের নেতা সৌরভ দাসের দেশত্যাগে বাধা আমরা প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই: রাফি চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বৃষ্টির পানিতে ঝরেছে স্বপ্নার স্বপ্ন, পাকা ধান নিয়ে অনিশ্চয়তা

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ, গ্রেপ্তার ১

রাজধানীর ওয়ারী এলাকা থেকে বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে (১৭ জানুয়ারি) র‌্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ওয়ারী থানাধীন বাবলী রোজ গার্ডেন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম কাজী মাইদুল ইসলাম ওরফে তায়েফ (৩৮)। তিনি মুন্সীগঞ্জের শ্রীনগরের ষোলঘর এলাকার গাজী সিরাজুল ইসলামের ছেলে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও এক রাউন্ড অ্যামুনেশন উদ্ধার করা হয়।

র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার(এএসপি) এনায়েত কবীর সোয়েব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তি পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী। তিনি দীর্ঘদিন ধরে রাজধানীসহ আশপাশের বিভিন্ন এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ছিনতাই করে আসছিলেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ, গ্রেপ্তার ১

আপডেট সময় ০৫:৩৭:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩