সংবাদ শিরোনাম ::
পাঁচ কোটির সরকারি তহবিল গিলে খেলেন উপাচার্য ড. জুলহাস উদ্দিন ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান ফেনী আলিয়ার বিতর্কিত অধ্যক্ষ কারাগারে জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরো সহজলভ্য করার দাবি প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী বড়লেখায় ৩২ হাজার শিশু পাচ্ছে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল ‘বিয়ের কাগজ দেখাতে পারলে যা চাইবেন তা-ই করব’ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ববি সরকারের তিন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে ‘ব্যর্থ’ বললেন নাহিদ চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের বড় অভিযান: ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নওগাঁয় আদালতের নির্দেশে দুই শিশুর মৃত্যুর ১০ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

ইউরোপীয় ইউনিয়নের ১১ প্রতিনিধির সঙ্গে বৈঠকে ইসি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ১১টি দেশের প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেছে কাজী হাবিবুল আউয়াল কমিশন।

বুধবার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দুপুর সাড়ে ১২টায় বৈঠকটি শুরু হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার মো. আলমগীর ও নির্বাচন কমিশনার আনিছুর রহমান উপস্থিত রয়েছেন। তবে নির্বাচন কমিশনার আহসান হাবিব ও রাশেদা সুলতানা বৈঠকে অংশ নেননি। এছাড়া ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। আর ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর চার্লস হোয়াইটলি প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন।

বৈঠকে আলোচ্যসূচি জানা না গেলেও দ্বাদশ সংসদ ভোটই মূল আলোচনায় রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের একাধিক কর্মকর্তা। পাশাপাশি বৈঠক চলাকালীন সময়ে আউয়াল কমিশনের দ্বাদশ ভোটের কর্ম-পরিকল্পনা নিয়ে প্রকাশিত পুস্তক নিয়ে কর্মকর্তাদের প্রবেশ করতে দেখা যায়।

এছাড়াও বৈঠকে আরও যেসব দেশের প্রতিনিধিরা উপস্থিত রয়েছে তারা হলেন ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি হেড অব মিশন ব্রেন্ড স্পাইনার, ডেনমার্কের অ্যাম্বাসেডর ইউনি স্ট্র্যাপ পিটারসন, সুইডেনের অ্যাম্বাসেডর আলেকজান্ডার বার্গ বন।

রয়েছেন জার্মানির অ্যাম্বাসেডর আচিম টোস্টার, কিংডম অব নেদ্যারল্যান্ডসের অ্যাম্বাসেডর এনি গিরার্ড ভ্যান লুইন, ফ্রান্সের ডেপুটি হেড অব মিশন গিলিয়াম এড্রেন ডে কের্ডেল, ইতালির ডেপুটি হেড অব মিশন মাটিয়া ভেনচুরা, স্পেনের হেড অব মিশন ইগনাসিয়ো সাইলস ফার্নান্দেজ, সুইজারল্যান্ডের অ্যাম্বাসেডর নাথালি চুয়ার্ড, নরওয়ের অ্যাম্বাসেডর এস্পেন রিক্টার সেভেন্ডসেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ কোটির সরকারি তহবিল গিলে খেলেন উপাচার্য ড. জুলহাস উদ্দিন

ইউরোপীয় ইউনিয়নের ১১ প্রতিনিধির সঙ্গে বৈঠকে ইসি

আপডেট সময় ০২:৩৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩