ঢাকা ০২:১৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রংপুরে ৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ কুমিল্লায় ৩৭ কেজি গাঁজাসহ ৬০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার জিএম কাদেরের উত্তরার বাসভবনে হামলার অভিযোগ কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস: রাষ্ট্রপতি রংপুরে মাদকবিরোধী অভিযান, ৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবিতে তাঁর বাসার সামনে বিক্ষোভ-মিছিল আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন, তাড়াইলে ইউএনও বললেন-কন্যাশিশুরা সমাজের বোঝা নয়, সম্পদ কমিশন বাণিজ্যের অভিযোগে তদন্তের মুখে জীবননগরের কৃষি কর্মকর্তা নুরুজ্জামান আত্রাইয়ে দেশি মাছের সংকট, প্রাণচাঞ্চল্যহীন শুঁটকিপল্লি লাল কার্ডের বিতর্কের মাঝেই প্রেমে বিচ্ছেদের খবর ভিনিসিয়ুসের

ভূমি ও কৃষিতে নারী কৃষকের অধিকার প্রতিষ্ঠায় সিরডাপ-এ জাতীয় সেমিনার অনুষ্ঠিত

ভূমি ও কৃষিতে নারী কৃষকের স্বীকৃতি, অধিকার এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একটি জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১১ অক্টোবর ২০২৬) রাজধানীর সিরডাপ মিলনায়তনে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি)-এর উদ্যোগে ‘ভূমি ও কৃষিতে নারী কৃষকের অধিকার এবং খাদ্যনিরাপত্তা: আমাদের করণীয়’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আন্না মিন্‌জ। সেমিনারে সভাপতিত্ব করেন এএলআরডির চেয়ারম্যান ও ‘নিজেরা করি’র সমন্বয়কারী এবং মানবাধিকারকর্মী খুশি কবির।

সেমিনারে মূল বিষয়বস্তুর ওপর আলোচনা ও প্যানেল আলোচনায় অংশ নেন বিশিষ্ট অর্থনীতিবিদ, গবেষক ও কৃষি বিশেষজ্ঞরা। প্যানেল আলোচনায় বক্তব্য দেন এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, রিইবের পরিচালক সুরাইয়া বেগম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নাজিম উদ্দীন এবং এফএসআরডির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. রেজিয়া খাতুন।

সেমিনারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মাঠপর্যায়ের ও প্রান্তিক নারী কৃষকেরা সরাসরি অংশ নেন। তাঁরা কৃষিকাজে নিজেদের প্রতিদিনের অভিজ্ঞতা, জমি বা ভূমির মালিকানায় কাঠামোগত বৈষম্য, ঋণপ্রাপ্তিতে জটিলতা এবং প্রাকৃতিক দুর্যোগের সময় বিভিন্ন প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। এসব সমস্যা কাটিয়ে জাতীয় খাদ্যনিরাপত্তায় নারীর অবদান আরও জোরালো করার লক্ষ্যে প্রাতিষ্ঠানিক ও সরকারি বিভিন্ন পদক্ষেপ নেওয়ার দাবিও জানান তাঁরা।

প্যানেল আলোচকেরা বলেন, দেশের সামগ্রিক খাদ্যনিরাপত্তা ও কৃষি উৎপাদনে নারী কৃষকদের অবদান অনস্বীকার্য। তবে সরকারি নীতি, ভূমির মালিকানা এবং প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে তাঁরা এখনো বৈষম্যের শিকার। নারী কৃষকের শ্রমের যথাযথ মূল্যায়ন এবং কৃষি কার্ডসহ এর মাধ্যমে প্রদত্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আন্না মিন্‌জ বলেন, “কৃষিক্ষেত্রে নারীদের অবদান দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার প্রধান ভিত্তি। তাঁদের অধিকার প্রতিষ্ঠা এবং কৃষিতে সমান সুযোগ নিশ্চিত করতে নীতিগত সংস্কার ও মাঠপর্যায়ে তা বাস্তবায়নে সরকার সচেষ্ট রয়েছে।”

সভাপতির সমাপনী বক্তব্যে খুশি কবির বলেন, “নারী কৃষকের স্বীকৃতির বিষয়টি কেবল কোনো করুণা নয়, এটি তাঁদের মৌলিক অধিকার। ভূমি ও কৃষিতে নারীদের অধিকার প্রতিষ্ঠা ছাড়া টেকসই খাদ্যনিরাপত্তা অর্জন সম্ভব নয়।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরে ৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

ভূমি ও কৃষিতে নারী কৃষকের অধিকার প্রতিষ্ঠায় সিরডাপ-এ জাতীয় সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় ১১:০৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬