ঢাকা ০৩:১১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত ৭ ইসলামি সংগঠনের সঙ্গে বৈঠক: ৫ শর্তে কুমিল্লা বাণিজ্য মেলা উদ্বোধন পটুয়াখালী শোভাযাত্রা ও মাছের পোনা অবমুক্তের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন তীব্র গ্যাস সংকটে কুমিল্লা, সিএনজি পাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা ত্রাণের বিস্কুট ও জাহাজের তেল চুরির অভিযোগেও বহাল তবিয়তে ফায়ার সার্ভিস কর্মকর্তা মিজানুর সাতক্ষীরা সদর ভূমি অফিসে সিঁড়ির নিচে পিয়ন শফির ‘ঘুষের হাট’, ৬ কোটি টাকার অবৈধ সম্পদ বিআরটিএর ডিজিটাল প্রকল্পে ম্যানেজার আল-আমিন রুবেল সিন্ডিকেটের শতকোটি টাকার জালিয়াতি ওএসডি হওয়ার ১৮ দিনের মাথায় স্বপদে ফিরলেন বিতর্কিত প্রকৌশলী শাহজাহান

মেসিদের সফর নিয়ে বাফুফের সংবাদ সম্মেলন বাতিল

আজ বুধবার দুপুর আড়াইটায় আর্জেন্টিনার বাংলাদেশ সফরের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। মাত্র ৩ ঘন্টা আগে সেই সম্মেলন বাতিল করেছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। 

আজ সকাল ১১ টা ২১ মিনিটে বাফুফের মিডিয়া অফিসার খালিদ মাহমুদ নওমি সাংবাদিকদের জানান, ‘অদ্য ১৮-০১-২০২৩ তারিখ বুধবার দুপুর ২:৩০ ঘটিকার বাফুফে’র পূর্বনির্ধারিত প্রেস ব্রিফিংটি অনিবার্য কারণবশতঃ অনুষ্ঠিত হচ্ছে না বিধায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

বাফুফে মাধ্যমে গতকাল জানা গিয়েছিল, বাংলাদেশে আসার ব্যাপারে আর্জেন্টিনা আগ্রহ প্রকাশ করেছে। ফলে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে দুই পক্ষের মধ্যে। ফিফার জুন উইন্ডোতে আর্জেন্টিনাকে আনতে চায় বাংলাদেশ। এখনো দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বাফুফে আর্জেন্টিনার সফর নিয়ে আজ বুধবার বিস্তারিত জানানোর কথা ছিল। গণমাধ্যম ও ফুটবলপ্রেমীদের মধ্যে এ নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল। সংবাদ সম্মেলনের মাত্র ৩ ঘন্টা আগে এটি স্থগিত হওয়ায় খানিকটা ধুম্রজালের মধ্যে রয়েছে ফুটবলাঙ্গন।

২০১১ সালের সেপ্টেম্বরে বাংলাদেশে আর্জেন্টিনা একটি প্রীতি ম্যাচ খেলেছিল। সেই ম্যাচে মেসিদের প্রতিপক্ষ ছিল নাইজেরিয়া।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী

মেসিদের সফর নিয়ে বাফুফের সংবাদ সম্মেলন বাতিল

আপডেট সময় ১২:৪৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩