ঢাকা ০৩:১১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত ৭ ইসলামি সংগঠনের সঙ্গে বৈঠক: ৫ শর্তে কুমিল্লা বাণিজ্য মেলা উদ্বোধন পটুয়াখালী শোভাযাত্রা ও মাছের পোনা অবমুক্তের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন তীব্র গ্যাস সংকটে কুমিল্লা, সিএনজি পাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা ত্রাণের বিস্কুট ও জাহাজের তেল চুরির অভিযোগেও বহাল তবিয়তে ফায়ার সার্ভিস কর্মকর্তা মিজানুর সাতক্ষীরা সদর ভূমি অফিসে সিঁড়ির নিচে পিয়ন শফির ‘ঘুষের হাট’, ৬ কোটি টাকার অবৈধ সম্পদ বিআরটিএর ডিজিটাল প্রকল্পে ম্যানেজার আল-আমিন রুবেল সিন্ডিকেটের শতকোটি টাকার জালিয়াতি ওএসডি হওয়ার ১৮ দিনের মাথায় স্বপদে ফিরলেন বিতর্কিত প্রকৌশলী শাহজাহান

ম্যারাডোনা নাকি মেসি কে সেরা জানালেন স্কালোনি

ডিয়েগো ম্যারাডোনা নাকি লিওনেল মেসি, বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার কে? এই নিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে চলছে যুক্তিতর্ক। অনেকের মতে এই লড়াইয়ে এতদিন এগিয়ে ছিলেন ম্যারাডোনা। কিন্তু এবার বিশ্বকাপ জিতে সমান সমান করে নিয়েছেন মেসি, বলছেন অনেকে। সেই বিবাদে এবার মুখ খুললেন লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী  ফুটবল কোচ জানিয়ে দিলেন, তার মতে বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার মেসি।

একটি স্প্যানিশ রেডিও স্টেশনে দেওয়া সাক্ষাৎকারে ম্যারাডোনা-মেসি নিয়ে প্রশ্ন করা হয়েছিল স্কালোনিকে। জবাবে তিনি বলেন, ‘যদি আমাকে একজনকে বেছে নিতে হয় তা হলে আমি লিওকে বাছাই করব। কারণ ওর সঙ্গে আমার বিশেষ সম্পর্ক রয়েছে। ম্যারাডোনা খুব ভাল ফুটবলার। কিন্তু সর্বকালের সেরা ফুটবলার মেসি।’

স্কালোনিকে খুব একটা পছন্দ করতেন না ম্যারাডোনা। তিনি যখন আর্জেন্টিনার কোচ হন তখন স্কালোনিকে ট্রাফিক পুলিশের সঙ্গে তুলনা করেছিলেন ম্যারাডোনা। যদিও স্কালোনি কোনও দিন মুখে ম্যারাডোনাকে কিছু বলেননি। বিশ্বকাপ জেতার পরেও কোনও জবাব দেননি তিনি। তবে এবার ম্যারাডোনাকে নিয়ে মুখ খুললেন স্কালোনি। মেসিকে এগিয়ে রাখলেন তিনি।

বড় ফুটবলারদের কোচিং করাতে গিয়ে অনেকেই সমস্যায় পড়েন। মেসিকে কোচিং করানোও কি কঠিন? এমন প্রশ্নের জবাবে স্কালোনির বলেন, ‘একেবারেই নয়। মেসিকে দক্ষতা শেখানোর কোনও জায়গা নেই। কিন্তু ওকে নিজের পরিকল্পনা বলা যায়। ও কোচের কথা শোনে। সতীর্থদের কথা শোনে। তারপরও মাঠে নেমে নিজের কাজটা করে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী

ম্যারাডোনা নাকি মেসি কে সেরা জানালেন স্কালোনি

আপডেট সময় ১২:৪২:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩