ঢাকা ০২:০৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তীব্র গ্যাস সংকটে কুমিল্লা, সিএনজি পাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা ত্রাণের বিস্কুট ও জাহাজের তেল চুরির অভিযোগেও বহাল তবিয়তে ফায়ার সার্ভিস কর্মকর্তা মিজানুর সাতক্ষীরা সদর ভূমি অফিসে সিঁড়ির নিচে পিয়ন শফির ‘ঘুষের হাট’, ৬ কোটি টাকার অবৈধ সম্পদ বিআরটিএর ডিজিটাল প্রকল্পে ম্যানেজার আল-আমিন রুবেল সিন্ডিকেটের শতকোটি টাকার জালিয়াতি ওএসডি হওয়ার ১৮ দিনের মাথায় স্বপদে ফিরলেন বিতর্কিত প্রকৌশলী শাহজাহান ভুয়া বিল-তেল লোপাটে শতকোটি সম্পদের অভিযোগ অতিরিক্ত পরিচালক আব্দুর রহিমের বিরুদ্ধে আওয়ামীপন্থি প্রকৌশলী নিমিতোষ ওঝার হাতে প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্ব ডোম-ইনোর জালের ফাঁদে জমি-বাড়ি হারিয়ে নিঃস্ব শিক্ষক পরিবার নিম্নমানের যন্ত্রপাতি দিয়ে রামপাল সচল রাখতে প্রকৌশলীদের মরিয়া চেষ্টা ইইডির প্রকৌশলীর টেবিলে টাকার লেনদেন, ‘স্যারের কাছে ৫ লাখ টাকা রেখে যান’

শুধু সৌদির হজযাত্রীদের খরচ কমবে ৩০ শতাংশ : হাব

হজ পালনের খরচ ৩০ শতাংশ কমানোর যে ঘোষণা দেওয়া হয়েছে তা শুধু সৌদি আরবের নিজস্ব (ডোমেস্টিক) হজযাত্রীদের জন্য বলে জানিয়েছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

বিষয়টি স্পষ্ট করে হজ এজেন্সিগুলোর সংগঠন হাব এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর পরিবেশন করা হচ্ছে যে, আগামী ২০২৩ সনের হজযাত্রীদের হজব্রত পালনের খরচ ৩০ শতাংশ সৌদি সরকার কর্তৃক কমানো হয়েছে। প্রকৃতপক্ষে ৩০ শতাংশ খরচ কমানোর এ খবরটি শুধু সৌদি আরবের ডোমেস্টিক হজযাত্রীদের জন্য প্রযোজ্য। বাংলাদেশের কিংবা অন্যান্য দেশের হজযাত্রীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়।

হজের মতো একটি স্পর্শকাতর বিষয়ে যাতে কোনোরূপ বিভ্রান্তি তৈরি না হয়, সে কারণে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য বিষয়টি স্পষ্টিকরণ করা হলো বলেও বিজ্ঞপ্তিতে জানায় হাব।

গত রোববার (১৫ জানুয়ারি) সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী সচিব ডক্টর আমর বিন রেদা আল মাদ্দাহ জানান, ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে কমানো হয়েছে হজ প্যাকেজের মূল্যও। গত বছরের তুলনায় ৩০ শতাংশ কম খরচে এবার হজ পালনের সুযোগ পাবেন মুসল্লিরা।

হজ পালনে আগ্রহীদের আগে নিবন্ধন করতে হবে। এরপর ৭২ ঘণ্টার মধ্যে প্যাকেজের ২০ শতাংশ অর্থ পরিশোধ করে নিজের জায়গা নিশ্চিত করতে হবে। এরপরের ৪০ শতাংশ অর্থ ২৯ জানুয়ারির (৭ রজব) মধ্যে পরিশোধ করতে হবে। আর শেষ ৪০ শতাংশ অর্থ দেওয়া যাবে এপ্রিলের ২৩ (৩ শাওয়াল) তারিখের মধ্যে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তীব্র গ্যাস সংকটে কুমিল্লা, সিএনজি পাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

শুধু সৌদির হজযাত্রীদের খরচ কমবে ৩০ শতাংশ : হাব

আপডেট সময় ১২:০৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩