ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে লালদিয়া টার্মিনালের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ ডেনমার্কের স্টেট সেক্রেটারির বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা সংশোধনের দাবি গণমাধ্যম সংলাপে শাহরুখ-সালমানের প্রত্যাবর্তন, ডিসেম্বরে আসছে অ্যাভেঞ্জার্সও রাজশাহী কলেজে ক্লাব অব ম্যাথমেটিক্সের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ভারতে ককরোচ আন্দোলনের নেতা সৌরভ দাসের দেশত্যাগে বাধা আমরা প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই: রাফি চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বৃষ্টির পানিতে ঝরেছে স্বপ্নার স্বপ্ন, পাকা ধান নিয়ে অনিশ্চয়তা

খেলার সময় অটোরিকশা উল্টে শিশু নিহত

কুমিল্লার তেলেগুনা এলাকায় খেলার সময় একটি অটোরিকশা উল্টে বর্ণ দাস (৬) নামে এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। অটোরিকশা উল্টে আহত হওয়ার পর শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন স্বজনরা। সন্ধ্যা ৬টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহত শিশুর বাবা শিপু দাস বলেন, আজ দুপুরে বাড়ির পাশে আমার ছেলেসহ আরও কয়েকজন শিশু খেলাধুলা করছিল। সেখানে এক অটোরিকশা চালক তার অটোরিকশাটি রেখে পাশের দোকানে নাশতা করতে গিয়েছিলেন। এসময় শিশুরা খেলার ছলে অটোরিকশাটি ধাক্কা দিলে সেটি উল্টে যায়। এতে আমার ছেলে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

শিশু বর্ণ ছিল বাবা-মায়ের একমাত্র ছেলে। তার বাবা শিপু দাস ব্যবসায়ী এবং মা নার্স। তাদের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা থানার তুলাতলী গ্রামে।

হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, শিশুটির মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। শাহবাগ থানায় বিষয়টি জানানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে

খেলার সময় অটোরিকশা উল্টে শিশু নিহত

আপডেট সময় ০৭:৪০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩