ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি নওগাঁয় ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলীর ১৮ দিনেই তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে ফিরলেন শাহজাহান আলী পাটওয়ারীকে গ্রেফতার করে রিমান্ডে নিলেই বের হবে, ককটেল মারছে কারা: রাশেদ খাঁন বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস আতঙ্ক-উচ্ছ্বাস দুই নিয়েই অপেক্ষায় বাংলাদেশ দক্ষিণ সুদানে চরম ত্রাণ সংকট: অনাহারের ঝুঁকিতে ১০ লাখ মানুষ ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ দমন করা হবে: ডিবিপ্রধান জাল টাকার বান্ডিল দিয়ে বোকা বানিয়ে সোনার চেইন নিয়ে পালালেন ক্রেতা!

দুদকের ৩ উপপরিচালক ও ৯ সহকারী পরিচালক পদে রদবদল

১৫ বছর পর চাকরি ফিরে পাওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক এম এম শাব্বির হাসানসহ তিন উপপরিচালক এবং ৯ জন সহকারী পরিচালক পদে রদবদল করা হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

অফিস আদেশ সূত্রে জানা গেছে, বরখাস্ত হওয়ার ১৫ বছর পর চাকরি ফিরে পাওয়া উপপরিচালক এম এম শাব্বির হাসানকে সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ থেকে বদলি করে ঢাকার প্রধান কার্যালয়ে উপপরিচালক (পরিদর্শন) হিসেবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া উপপরিচালক মো. আল-আমিনকে চট্টগ্রামের বিভাগীয় কার্যালয়ে সংযুক্ত অবস্থা থেকে চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়ে এবং উপপরিচালক মো. আবু সাইদকে প্রধান কার্যালয়ের (গণসচেতনতা ও গণশুনানি-২) থেকে খুলনার বিভাগীয় কার্যালয়ে পদায়ন করা হয়েছে।

আদেশে সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদকে প্রধান কার্যালয়ের (বি. অনু. ও তদন্ত-১) থেকে ঠাকুরগাঁওয়ের সমন্বিত জেলা কার্যালয়ে বদলি করা হয়েছে। একই আদেশে সহকারী পরিচালক মো. এমরান হোসেনকে প্রধান কার্যালয়ের (মানিলন্ডারিং-২) থেকে কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ে, সহকারী পরিচালক আসাদুজ্জামানকে প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ ও রেকর্ড থেকে অনু. ও তদন্ত-৩, সহকারী পরিচালক মো. সাইফুল ইসলামকে প্রধান কার্যালয়ের গোয়েন্দা ইউনিটে এবং সহকারী পরিচালক মো. শফিকুল ইসলামকে প্রধান কার্যালয়ের অনু. ও তদন্ত-৪-এ বদলি করা হয়েছে।

এ ছাড়া একই আদেশে সহকারী পরিচালক আমির হোসেনকে প্রধান কার্যালয়ের অনু. ও তদন্ত-২, মো. জাহিদুল ইসলামকে প্রধান কার্যালয় থেকে ঢাকা-২-এর সমন্বিত জেলা কার্যালয়, মো. হোসেন আলীকে প্রধান কার্যালয় থেকে কুড়িগ্রাম সমন্বিত জেলা কার্যালয় এবং সহকারী পরিচালক মো. জাহিদুল ইসলামকে ঢাকার দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেলে বদলি করা হয়েছে।

বদলিকৃত কর্মকর্তাদের আগামী ৮ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে বলে আদেশে বলা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি

দুদকের ৩ উপপরিচালক ও ৯ সহকারী পরিচালক পদে রদবদল

আপডেট সময় ১২:৫৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬