ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিষ মেশানো ভাত খেয়ে কাতরাচ্ছিলেন স্বামী, স্ত্রী এনে দিলেন বিষাক্ত শরবত হলিস্টিক গ্রুপের দুই শত কোটি টাকার প্রতারণা পবিপ্রবিতে গ্রেটার রাজশাহী স্টুডেন্ট অ্যালায়েন্সের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা গাজী নজরুল ইসলামকে বাদ দিয়েই সংসদীয় কমিটি গঠন রেলওয়ের প্রকৌশলী শাহ আলমের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে দুটি  বিস্ফোরক ও হত্যা মামলার আসামী আল মামুন  অটোরিকশায় যুক্ত হচ্ছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি : স্বরাষ্ট্রমন্ত্রী ‘নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ রাখার প্রস্তাব ট্রাম্পের বাসা থেকে অফিসের কাজ সামলাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী, শিগগির ফিরবেন কর্মস্থলে

ঢাকা ছেড়েছেন ডোনাল্ড লু

দুই দিনের সফর শেষে রোববার (১৫ জানুয়ারি) দিবাগত রা‌তে ঢাকা ছেড়েছেন মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, রোববার দিবাগত রাত ২টার দি‌কে ডোনাল্ড লু ঢাকা ছেড়েছেন। শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকায় আসেন লু। সফ‌রের শুরু‌তে ঢাকায় এসে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের স‌ঙ্গে তার ইস্কাট‌নের বাসায় নৈশভোজে অংশ নেওয়ার পাশাপাশি বৈঠক করেন লু।

সফরের দ্বিতীয় দিনে সকাল থেকে শুরু করে ঢাকা ছাড়ার আগে পর্যন্ত ব্যস্ত সময় কাটান ডোনাল্ড লু। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে তার কর্মসূচি শুরু হয়। এরপর তিনি গুলশানে শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। সেখান থেকে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান। প্রথমে তিনি মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন।

পরে পররাষ্ট্রমন্ত্রী মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে তার সম্মানে পররাষ্ট্রসচিবের দেওয়া মধ্যাহ্নভোজে যোগ দেন ডোনাল্ড লু। তিনি সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রাতে তিনি ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসায় নাগরিক সমাজের কয়েকজন প্রতিনিধির সঙ্গে নৈশভোজে যোগ দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিষ মেশানো ভাত খেয়ে কাতরাচ্ছিলেন স্বামী, স্ত্রী এনে দিলেন বিষাক্ত শরবত

ঢাকা ছেড়েছেন ডোনাল্ড লু

আপডেট সময় ১২:১৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩