ঢাকা ০৯:০০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিষ মেশানো ভাত খেয়ে কাতরাচ্ছিলেন স্বামী, স্ত্রী এনে দিলেন বিষাক্ত শরবত হলিস্টিক গ্রুপের দুই শত কোটি টাকার প্রতারণা পবিপ্রবিতে গ্রেটার রাজশাহী স্টুডেন্ট অ্যালায়েন্সের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা গাজী নজরুল ইসলামকে বাদ দিয়েই সংসদীয় কমিটি গঠন রেলওয়ের প্রকৌশলী শাহ আলমের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে দুটি  বিস্ফোরক ও হত্যা মামলার আসামী আল মামুন  অটোরিকশায় যুক্ত হচ্ছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি : স্বরাষ্ট্রমন্ত্রী ‘নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ রাখার প্রস্তাব ট্রাম্পের বাসা থেকে অফিসের কাজ সামলাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী, শিগগির ফিরবেন কর্মস্থলে

আগামী জুনের মধ্যে ঢাকা-সিলেট রুটে নতুন ট্রেন চালু হবে বলে নিশ্চিত করেছেন রেলমন্ত্রী

এ তথ্য জানিয়েছেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। তিনি বলেন, এ রুটে ননস্টপ ট্রেনের দাবী জানানোর পর রেলমন্ত্রী নতুন ট্রেনের কথা বলেন।

শনিবার (১৪ জানুয়ারি) সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদ আয়োজিত সংগঠনটির কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন মাহবুব আলী। সেখানেই এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, সিলেটে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার আন্তরিক। সিলেট বিমানবন্দরে নতুন টার্মিনাল নির্মাণ করা হচ্ছে। প্রবাসীদের জন্যে টরেন্টো রুটে ফ্লাইট চালু হয়েছে। এ রুটে যাত্রী চাহিদা এতো বেশি, সপ্তাহে আরও একটি ফ্লাইট চালু করা হবে।

এ সময় ঢাকা-সিলেট রুটে যাত্রী চাহিদা বিবেচনায় এনে পুরাতন নৌ-রুট চালু করতে নৌপরিবহন প্রতিমন্ত্রীকে অনুরোধ করেছেন বলে জানান বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পরিবেশ ও বন মন্ত্রী মাহবুব আলী, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ, সংসদ সদস্য হাফিজ আহমেদ মজুমদার ও শাহনেওয়াজ মিলাদ গাজী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিষ মেশানো ভাত খেয়ে কাতরাচ্ছিলেন স্বামী, স্ত্রী এনে দিলেন বিষাক্ত শরবত

আগামী জুনের মধ্যে ঢাকা-সিলেট রুটে নতুন ট্রেন চালু হবে বলে নিশ্চিত করেছেন রেলমন্ত্রী

আপডেট সময় ১২:৪১:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩