ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মির্জাপুরে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সম্মাননা সিলেটে আইফোনের জন্য শ্বাসরোধে যুবককে হত্যা ফিরেছেন কামিন্স, অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে আরও যারা ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে তদন্তের মুখে পড়ছেন ফিফা সভাপতি ‎ নির্বাচিত হলে হরিপুর উপজেলা থেকেই উন্নয়ন শুরু – মাওলানা আব্দুল হাকিম ঢাকা-বরিশাল মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় নিহত ২ চুয়াডাঙ্গা-১ আসনে এনসিপির প্রার্থী মোল্লা ফারুক এহসান খুনি হাসিনা শতশত ছাত্র জনতা কে হত্যা করে দেশ থেকে পালিয়ে গেছে – শিবির সভাপতি জাহিদুল জনগণ এখন ইসলামী নেতৃত্ব চায় : ফয়জুল করিম জামাল ভূঁইয়ার কাছ থেকে আইফোন উপহার নিলেন বরিশালের সানি বেপারী

নিরাপত্তা পরিষদে বাংলাদেশকে সমর্থন বিবেচনা করবে নাইজেরিয়া

২০২৬ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য পদে প্রার্থিতা করবে বাংলাদেশ। বাংলাদেশকে সমর্থন দিতে নাইজেরিয়াকে অনুরোধ করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আবুজার পক্ষ থেকে বিষয়টি বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে।

শনিবার (১৪ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নাইজেরিয়ার যোগাযোগ ও ডিজিটাল অর্থনীতিবিষয়ক মন্ত্রী অধ্যাপক ইসা আলী ইব্রাহিম পান্তামির সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এরপর সাংবাদিকদের ব্রিফ করে উভয়পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পরিসরে বিভিন্ন সময়ে নাইজেরিয়া আমাদেরকে সমর্থন দেয়। আমরা অনুরোধ করেছি, ২০২৬ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আমাদের মেম্বারশিপের ব্যাপার রয়েছে, সেটাতে সাপোর্ট দেওয়ার জন্য। তারা বলেছে বিবেচনা করবে।

এ প্রসঙ্গে নাইজেরিয়ার মন্ত্রী বলেন, বাংলাদেশকে সমর্থনের বিষয়টি আমরা বিবেচনা করব। আলোচনার বিষয়ে টিপু মুনশি বলেন, আমরা কয়েকটি বিষয়ে বেশ পজিটিভ আলোচনা করেছি। যেমন- দুদেশের বিজনেস টু বিজনেস যারা আছেন, তাদের একটি অ্যাসোসিয়েশন গড়ে তোলা; একটা মুক্ত বাণিজ্য চুক্তি করা যায় কি না দেখা, আমাদের বিনিয়োগকারীরা সে দেশে বিনিয়োগ করতে পারে কি না সেটা দেখা।

নাইজেরিয়ার মন্ত্রী বলেন, নাইজেরিয়া আফ্রিকার অন্যতম বৃহত্তর অর্থনীতির দেশ। আফ্রিকার ব্যবসা-বাণিজ্যের অন্যতম কেন্দ্র নাইজেরিয়া। সে কারণে আমরা বাংলাদেশ ও নাইজেরিয়ার মধ্যে বাণিজ্য বাড়াতে চাই। বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে নাইজেরিয়ার ব্যবসায়ীদের উৎসাহিত করছি। একইভাবে বাংলাদেশের ব্যবসায়ীদেরও নাইজেরিয়ায় বাণিজ্যের সুযোগ নেওয়ার জন্য আহ্বান জানাই।

টিপু মুনশি বলেন, নাইজেরিয়ার কাছ থেকে মূলত তেল-গ্যাস আনি। মোট মিলে ৬০০ মিলিয়ন ডলারের আমদানি আমরা করি। আমাদের দিক থেকে কিছু যায়। ওখান থেকে খাদ্যদ্রব্যের মধ্যে মশলাটশলা কিছু আসে। এই এক্সপোর্ট-ইমপোর্ট ভলিউমটাকে কীভাবে বাড়ানো যায়। আমাদের থেকেও বেশি জনসংখ্যা ওদের। অর্থনৈতিকভাবেও তারা ভালো আছে, সে কারণে রপ্তানির জন্য ভালো গন্তব্য হতে পারে আমাদের জন্য। তৈরি পোশাক বা অন্য কিছু হতে পারে।

রমজান নিয়ে ঘাবড়ানোর কারণ নেই

আসন্ন রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে ঘাবড়ানোর মতো কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন বাণিজ্যমন্ত্রী । তিনি বলেছেন, রমজান মাস সামনে রেখে আমরা অবস্থা সম্পর্কে খুব সচেতন। নিত্য প্রয়োজনীয় পণ্য আনার জন্য এলসির বিষয়ে আমরা ফলোআপ করেছি, টাস্কফোর্সের মিটিং হয়েছে, ঘাবড়ানোর মতো কোনো কারণ নাই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাপুরে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সম্মাননা

নিরাপত্তা পরিষদে বাংলাদেশকে সমর্থন বিবেচনা করবে নাইজেরিয়া

আপডেট সময় ০৪:৪৮:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩