ঢাকা ১১:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশিদের ভাত খাওয়া কমেছে ২৫%, পাতে বাড়ছে মাছ-মাংস-ফল “সারাদেশে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের আওতায় আনা হবে : তথ্য প্রতিমন্ত্রী বিএনপি সরকারের ভিত্তি হচ্ছে মানুষকে সম্পদ হিসেবে দেখা: মুশফিকুর রহমান গণতন্ত্র ও সুশাসন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: ধর্ম প্রতিমন্ত্রী শত শত ডিসেম্বর চলে যাবে, শেখ হাসিনা আর ফিরবেন না: রাশেদ খাঁন শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ : স্পিকার কুমিল্লা সিটি কর্পোরেশনে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন টুঙ্গিপাড়ায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নোয়াখালীর চৌমুহনীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, ৫ পুরুষ ও ৭ নারী গ্রেপ্তার বরগুনায় ২০২৭ সালে সরকারিভাবে হজ্ব গমন উপলক্ষে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে সুবাতাস

গ্রীষ্মকালীন স্থবিরতা কাটিয়ে আগস্টে যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে বড় উল্লম্ফন হয়েছে। বাজার বিশ্লেষকদের পূর্বাভাসের প্রায় তিন গুণ বেশি-মাসটিতে নতুন করে ১ লাখ ৬২ হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। গত মার্চের পর এটিই এক মাসে সর্বোচ্চ চাকরি বৃদ্ধির ঘটনা। তবে বেকারত্বের হার আগের মাসের মতো ৪ দশমিক ১ শতাংশেই রয়েছে।

সম্প্রতি দেশটির শ্রম পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে ডাউ জোন্সের জরিপে অর্থনীতিবিদেরা আগস্টে মাত্র ৫৩ হাজার নতুন কর্মসংস্থানের পূর্বাভাস দিয়েছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, শ্রমবাজারে নতুন কর্মশক্তির অংশগ্রহণ বাড়ায় গৃহস্থালি জরিপে প্রায় ৫ লাখ ৬৯ হাজার মানুষের কর্মসংস্থানের তথ্য পাওয়া গেছে। একই সঙ্গে আগের দুই মাসের হিসাবও সংশোধন করা হয়েছে। জুলাইয়ে চাকরি কমার যে তথ্য প্রকাশ করা হয়েছিল, সংশোধিত হিসাবে তা দাঁড়িয়েছে ২১ হাজার নতুন কর্মসংস্থানে।

আগস্টে মার্কিন কর্মীদের গড় ঘণ্টাপ্রতি আয় বেড়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। গত বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ৩ দশমিক ১ শতাংশ।
খাতভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি নতুন চাকরি হয়েছে রেস্তোরাঁ ও বার খাতে— প্রায় ৫৯ হাজার। সরকারি শিক্ষা খাতে ৪২ হাজার, উৎপাদন খাতে ১৬ হাজার এবং স্বাস্থ্যসেবা খাতে ১৩ হাজার কর্মসংস্থান হয়েছে। তবে এআইয়ের প্রভাবে তথ্যপ্রযুক্তি ও তথ্যভিত্তিক শিল্পে ২৩ হাজার চাকরি কমেছে।

কর্মসংস্থানের এই শক্তিশালী চিত্রের পর ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আগামী ১৫ ও ১৬ সেপ্টেম্বর ফেডের নীতিনির্ধারণী বৈঠক হওয়ার কথা। কর্মসংস্থান বাড়ায় সুদের হার বাড়ানোর আশঙ্কা তৈরি হলেও অর্থনীতিবিদেরা বলছেন, সিদ্ধান্তের ক্ষেত্রে মূল্যস্ফীতির নতুন তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আগস্টের কর্মসংস্থানকে দারুণ এক চাকরির খবর হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সুদের হার না বাড়িয়ে কমানোর আহ্বান জানিয়েছেন ফেডের প্রতি। একই সঙ্গে সতর্ক করে বলেছেন, সুদের হার না কমালে বাণিজ্যঘাটতিতে থাকা দেশগুলোর সঙ্গে বাণিজ্য বন্ধের পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র।

সবশেষ তথ্য বলছে, নানা অনিশ্চয়তার মধ্যেও যুক্তরাষ্ট্রের শ্রমবাজার এখনো শক্তিশালী অবস্থানে রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশিদের ভাত খাওয়া কমেছে ২৫%, পাতে বাড়ছে মাছ-মাংস-ফল

যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে সুবাতাস

আপডেট সময় ১২:৪০:২২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬