ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফুয়াদ হাসান আকন্দের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচারের প্রকৃত সত্য প্রকাশ হোলিস্টিক হোম বিল্ডার্সের বিরুদ্ধে ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ নির্বাচন সামনে রেখে ইউনিয়ন পরিষদ পুনর্গঠন স্থগিত রাজউকের ১,৪১৩ প্লট নিয়ে তদন্ত, স্থগিত ১,০৭৪টির কার্যক্রম ‘বিরিয়ানির ভাগ’ দিতে নারাজ বিএনপি: রাশেদ খাঁন দুই বছর লভ্যাংশ নেই মার্কেন্টাইল ব্যাংকে, ব্যাংকের টাকায় বিদেশ ঘুরছেন এমডি মতিউল হাসান চট্টগ্রামে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব ঢাকা সাংবাদিক সমবায় সমিতি সভাপতি রানা, সম্পাদক বারী, যুগ্ম সম্পাদক কামাল নারায়ণগঞ্জে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, আটক স্বামী কুমিল্লার ব্রাহ্মণপাড়ার কৃতী সন্তান অনারারি ক্যাপ্টেন (অব.) আবুল কালাম আজাদের ইন্তেকাল

আগস্টের ২৯ দিনে রেমিট্যান্স প্রবাহে ২২.৩ শতাংশ প্রবৃদ্ধি

চলতি আগস্ট মাসের প্রথম ২৯ দিনে দেশের প্রবাসীরা বৈধপথে ও ব্যাংকিং চ্যানেলে ২৬৬ কোটি ৯০ লাখ (২.৬৬ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩২ হাজার ৭৬২ কোটি টাকা (প্রতি ডলার ১২২.৭৫ টাকা ধরে)।

রবিবার এ সংক্রান্ত হালনাগাদ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আগের বছরের একই সময়ের তুলনায় চলতি আগস্টে রেমিট্যান্স প্রবাহে ২২.৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। গত ২০২৫ সালের আগস্টের প্রথম ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ২০ লাখ মার্কিন ডলার।

এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেই (জুলাই থেকে ২৯ আগস্ট পর্যন্ত) রেমিট্যান্স প্রবাহ ঊর্ধ্বমুখী রয়েছে। এই দুই মাসে মোট ৫৫২ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। আগের অর্থবছরের (২০২৫-২৬) একই সময়ে (জুলাই থেকে ২৯ আগস্ট ২০২৫) রেমিট্যান্স এসেছিল ৪৬৬ কোটি মার্কিন ডলার। অর্থাৎ আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এবার প্রবাসী আয়ে ১৮.৬ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুয়াদ হাসান আকন্দের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচারের প্রকৃত সত্য প্রকাশ

আগস্টের ২৯ দিনে রেমিট্যান্স প্রবাহে ২২.৩ শতাংশ প্রবৃদ্ধি

আপডেট সময় ০৬:৫৮:১৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬