ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ পবিপ্রবির প্রথম উপাচার্য আবদুল হান্নান ভূঁইয়ার স্মরণে সভা ও দোয়া রংপুর জেলা প্রশাসকের এলএ শাখার সিন্ডিকেটের ঘুষ বাণিজ্য! ‘পিংক বাসে’ ভ্রমণ করলেন নারী এমপিরা কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে শর্টগান ও এলজিসহ যুবক গ্রেপ্তার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে ৩ নার্সকে বদলি করলেন স্বাস্থ্যমন্ত্রী মহেশখালীতে সিএনজি তল্লাশিতে ৮ দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ বিদেশে উচ্চশিক্ষার ভিসা সহজ করতে বিশেষ কমিটি গঠন করা হয়েছে: শিক্ষামন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার : প্রতিমন্ত্রী নুর অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩

মহেশখালীতে সিএনজি তল্লাশিতে ৮ দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

কক্সবাজারের মহেশখালীতে চেকপোস্টে একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে আটটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও দুটি মোবাইল ফোনসহ দুই অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই ব্যক্তি পালিয়ে যায়।
গত ২৯ আগস্ট রাত সোয়া ৯টার দিকে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা চৌরাস্তা মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুর ইউনিয়নের হরিনখাইন এলাকার মোতাহের হোসেনের ছেলে মো. রুবেল মিয়া (৩৪) এবং মহেশখালীর ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা এলাকার মৃত মনিন্দ্র দের ছেলে মানিক দে (৩৮)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়ি এলাকার পাহাড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম ও যন্ত্রাংশ উদ্ধার এবং একজনকে গ্রেপ্তার করে পুলিশ। এর ধারাবাহিকতায় পুলিশ সুপার, কক্সবাজারের নির্দেশনায় মহেশখালীর বিভিন্ন এলাকায় পুলিশি তৎপরতা ও চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়।
এরই অংশ হিসেবে ২৯ আগস্ট রাতে ছোট মহেশখালীর ঠাকুরতলা চৌরাস্তা মোড়ে চেকপোস্টে দায়িত্ব পালন করছিল মহেশখালী থানা পুলিশের একটি দল। এ সময় আদিনাথ জেটিঘাট থেকে বদরখালীগামী একটি সবুজ রঙের সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হয়।
পুলিশের দেওয়া সংকেত অনুযায়ী সিএনজিটি থামার পর ভেতরে থাকা কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ ধাওয়া করে দুইজনকে আটক করতে সক্ষম হয়। তবে অপর দুই ব্যক্তি পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে সিএনজিতে তল্লাশি চালিয়ে একটি কালো রঙের ট্রাভেল ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতর সাদা ও কালো পলিথিনে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরি রাইফেল, ছয়টি দেশীয় তৈরি একনলা বন্দুক ও একটি এলজি পাওয়া যায়। সব মিলিয়ে আটটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়। এছাড়া গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি ইনফিনিক্স ও একটি ভিভো ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানান, পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হচ্ছে না। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অবৈধ অস্ত্র ও অস্ত্র তৈরির কারখানার বিরুদ্ধে মহেশখালী থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এ ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ

মহেশখালীতে সিএনজি তল্লাশিতে ৮ দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

আপডেট সময় ০৪:৪৭:২৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬