ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘পিংক বাসে’ ভ্রমণ করলেন নারী এমপিরা কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে শর্টগান ও এলজিসহ যুবক গ্রেপ্তার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে ৩ নার্সকে বদলি করলেন স্বাস্থ্যমন্ত্রী মহেশখালীতে সিএনজি তল্লাশিতে ৮ দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ বিদেশে উচ্চশিক্ষার ভিসা সহজ করতে বিশেষ কমিটি গঠন করা হয়েছে: শিক্ষামন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার : প্রতিমন্ত্রী নুর অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ দুই আবাসিক হোটেলে হঠাৎ ডিবির অভিযান, ৪ নারীসহ গ্রেপ্তার ৮ গত ৬ মাসে দেশে কোনো গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী আত্রাইয়ে স্বামী প্রবাসে, ঘরে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ

দুই আবাসিক হোটেলে হঠাৎ ডিবির অভিযান, ৪ নারীসহ গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে চার নারী ও চার পুরুষকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন- সোনাইমুড়ী উপজেলার পূর্ব মির্জানগর গ্রামের মো. সোহাগ (৪০), নজরপুর গ্রামের ইকবাল হোসেন (৪২), দৌলতপুর গ্রামের জুনায়েদ (২৭) এবং হাতিয়া উপজেলার জাহাজমারা গ্রামের মো. মুন্না (২৩)।

রোববার (৩০ আগস্ট) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌমুহনী পৌরসভার চৌমুহনী বাজারের মিয়ামী ও স্কাইভিউ হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসির সার্বিক তত্ত্বাবধানে হোটেল দুটিতে অভিযান চালানো হয়। এসময় অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৮ জন জন নারী-পুরুষকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নোয়াখালী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনীর দুটি আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চার নারী ও চার পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘পিংক বাসে’ ভ্রমণ করলেন নারী এমপিরা

দুই আবাসিক হোটেলে হঠাৎ ডিবির অভিযান, ৪ নারীসহ গ্রেপ্তার ৮

আপডেট সময় ০৪:২২:৫২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬