ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় পুরুষদের সচেতন করতে জেন্ডার ভূমিকা পরিবর্তন কার্যক্রম সন্ত্রাস-মাদক-দুর্নীতিমুক্ত ডিজিটাল মহারাজপুর গড়তে চান জুয়েল শেখ বিমান টিকিট সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স : বিমানমন্ত্রী মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ পবিপ্রবির প্রথম উপাচার্য আবদুল হান্নান ভূঁইয়ার স্মরণে সভা ও দোয়া রংপুর জেলা প্রশাসকের এলএ শাখার সিন্ডিকেটের ঘুষ বাণিজ্য! ‘পিংক বাসে’ ভ্রমণ করলেন নারী এমপিরা কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে শর্টগান ও এলজিসহ যুবক গ্রেপ্তার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে ৩ নার্সকে বদলি করলেন স্বাস্থ্যমন্ত্রী মহেশখালীতে সিএনজি তল্লাশিতে ৮ দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

‘পিংক বাসে’ ভ্রমণ করলেন নারী এমপিরা

নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে গত ১৮ আগস্ট থেকে বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস চালু করা হয়েছে। বাসগুলো নারী চালক ও কন্ডাক্টর দ্বারা পরিচালিত হচ্ছে। সেই বাসে এবার নারী এমপিরা একসঙ্গে ভ্রমণ করেছেন।

রোববার (৩০ আগস্ট) অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের (পাবনা-সিরাজগঞ্জ) এমপি তার ভেরিফায়েড ফেসবুক পেজে কিছু ছবি দিয়ে এই পোস্ট দেন তিনি। পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! মাননীয় প্রধানমন্ত্রীর অবদান। ঢাকার রাজপথে নারীর জন‍্য বিশেষ পিংকবাস। নারী সংসদ সদস্যদের পিংকবাসে ভ্রমণ।

এই পোস্টের সাঙ্গে কিছু ছবি যুক্ত করেছেন তিনি। তবে তারা কোন জায়গা থেকে কোথায় গেছেন সে বিষয়ে বিস্তারিত কিছু লেখেননি তিনি। বিআরটিসির তথ্য অনুযায়ী, রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা সংযুক্ত করে এসব বাসের রুট নির্ধারণ করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ঢাকার ১০টি রুটে ১০টি বাস চলাচল করবে। এসব রুটে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে বাসগুলো। এসব বাসের চালক ও কন্ডাক্টরও নারী। ঢাকাসহ বগুড়া ও চট্টগ্রামেও দুটি করে গোলাপি বাস চলাচল করবে।

image

ঢাকায় যেসব রুটে চলবে এসব ‘পিংক বাস’
নতুন বাজার (কোকাকোলা)-মতিঝিল: এ রুটে চলাচলকারী বাসটি কোকাকোলা, নতুন বাজার, উত্তর বাড্ডা, মধ্যবাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, আবুল হোটেল, মালিবাগ, কাকরাইল, পল্টন, গুলিস্তান ও মতিঝিল এলাকায় থামবে।

তালতলা-মতিঝিল: এ রুটের বাসটি তালতলা, খিলগাঁও রেলগেট, বাসাবো, বৌদ্ধমন্দির, মুগদা, কমলাপুর রেলস্টেশন, আরামবাগ, শাপলা চত্বর ও সচিবালয় এলাকায় যাতায়াত করবে।

ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও: এ রুটে চলা গোলাপি বাসটি ডেমরা স্টাফ কোয়ার্টার, বাঁশেরপুল, কাজলা, যাত্রাবাড়ী, জনপথ মোড় (সায়েদাবাদ), ওয়ারি (বলধা গার্ডেন), গুলিস্তান, পল্টন, সচিবালয় ও মৎস্য ভবন এলাকায় যাত্রী পরিবহন করবে।

মিরপুর ১০-মতিঝিল: এ রুটের বাসে মিরপুর-১০, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কলাবাগান, শাহবাগ, পল্টন ও মতিঝিল এলাকার যাত্রীরা চলাচল করতে পারবেন।

মিরপুর-মতিঝিল: এ রুটে মিরপুর-১২, মিরপুর-১০, মিরপুর-১, টেকনিক্যাল, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ, গুলিস্তান ও মতিঝিল এলাকায় যাত্রাবিরতি নির্ধারণ করা হয়েছে।

789425289_4342639759206936_4082437038064228905_n_(1)

মিরপুর ১২-মতিঝিল: এ রুটে মিরপুর-১২, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব, গুলিস্তান ও মতিঝিল এলাকায় বাস থামবে।

নারায়ণগঞ্জ-ঢাকা: এ রুটে চাষাঢ়া, শিবুমার্কেট, স্টেডিয়াম, জালকুড়ি, ভুইগড়, সাইনবোর্ড, রায়েরবাগ, শনির আখড়া, টিকাটুলি, গুলিস্তান ও মতিঝিল যাত্রাবিরতির স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে।

মোহাম্মদপুর-মতিঝিল: মোহাম্মদপুর, শঙ্কর, ধানমন্ডি-১৫, সিটি কলেজ, নিউমার্কেট, অ্যালিফ্যান্ট রোড, শাহবাগ, পল্টন, মতিঝিল, কমলাপুর রুটে যাত্রী পরিবহন করবে একটি বাস।

আব্দুল্লাহপুর-মতিঝিল: এই রুটের বাসটি আব্দুল্লাহপুর, আজমপুর, এয়ারপোর্ট, খিলক্ষেত, বিশ্বরোড, কুর্মিটোলা, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, মৎস্য ভবন, প্রেস ক্লাব, গুলিস্তান, মতিঝিল রুটে চলাচল করবে।

গাজীপুর-বিমানবন্দর: গাজীপুর শিববাড়ী, গাজীপুর চৌরাস্তা, মালেকের বাড়ি, বোর্ডবাজার, গাজীপুরা, কলেজ গেট, স্টেশন রোড, আব্দুল্লাহপুর, আজমপুর, বিমানবন্দর রুটেও চলবে একটি বাস।

নারীদের জন্য নির্ধারিত এসব রুট রাজধানী ও আশপাশের এলাকার গুরুত্বপূর্ণ কর্মস্থল, আবাসিক এলাকা ও পরিবহন কেন্দ্রের সঙ্গে সংযোগ তৈরি করবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরগুনায় পুরুষদের সচেতন করতে জেন্ডার ভূমিকা পরিবর্তন কার্যক্রম

‘পিংক বাসে’ ভ্রমণ করলেন নারী এমপিরা

আপডেট সময় ০৫:০৮:৪২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬