সংবাদ শিরোনাম ::
যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা? কুমিল্লা মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর: ডিবির অভিযানে গ্রেপ্তার ১৯ পলাশে গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  পুলিশ সুপারের কালিয়াকৈর থানা বার্ষিক পরিদর্শন প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী বরগুনায় অনুষ্ঠিত হলো ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ বৃক্ষরোপণ করে বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের বনবিভাগের মালি বাউন্ডারি শহিদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ভুয়া সনদে চাকরি করে সম্পদের পাহাড় গড়েছেন সাব-রেজিস্ট্রার বেলাল ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ মাসে ৩৬৫ শিশুর জনগ্রহণ, নরমাল ৩৪৭ এবং সিজার ১৮টি

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে পীরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

রংপুরের পীরগঞ্জ প্রেসক্লাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ৪ নং কুমেদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম আকন্দ।

বুধবার (১৫ মে) বাদ মাগরিব অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও কথোপকথন ভাইরাল করা হয়েছে, যেখানে বারবার তার ছবি ব্যবহার করা হয়েছে। বিষয়টি নজরে আসার পর তিনি জানতে পারেন, ওই অডিওতে থাকা কণ্ঠ তার নয় এবং এ ধরনের কোনো ঘটনার সঙ্গে তিনি জড়িত নন।

তিনি অভিযোগ করেন, রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে একটি মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যারা এ অপপ্রচারের সঙ্গে জড়িত তাদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক। একই সঙ্গে এ ঘটনায় সহযোগিতা করায় সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এদিকে মোবাইলে কথোপকথনে নিজের নাম জড়ানো প্রসঙ্গে মুন্নী বেগম বলেন, “আমাকে জড়িয়ে যে কথোপকথন প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি একজন সম্মানিত ভদ্রমহিলা। আমাকে সমাজে হেয়প্রতিপন্ন করতে একটি মহল পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমি আইনগত বিচার দাবি করছি।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা?

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে পীরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় ০১:২৩:১২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬