ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে ‘চ্যানেল’ বাণিজ্য, দিনে ৪-৫ লাখ টাকা আদায়ের অভিযোগ বাঘারচর আলিম মাদ্রাসার শিক্ষক রকিবুজ্জামানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন গোয়াইনঘাটে ৫০০ টাকা মজুরির দাবিতে গুলনী চা বাগানে তৃতীয় দিনের কর্মবিরতি ও বিক্ষোভ বিএসইসির দুই কর্মকর্তাকে ঘিরে উঠেছে নানা প্রশ্ন পিডিবিএফ কর্মকর্তা মামুনুর রশিদকে ঘিরে নিয়োগ,পদোন্নতি ও আর্থিক অনিয়মের অভিযোগ ১২ দিনেই বদলে গেল সিদ্ধান্ত, দুর্নীতির ‘প্রমাণ’ থেকে ‘ক্লিন চিট’ নির্বাহী প্রকৌশলী তবিবুরের স্বাস্থ্য অধিদপ্তরে কাজ না করেও দুই মাসের বেতন পান আরেকজন, বঞ্চিত পুরোনো ১৩ কর্মী বরিশাল গণপূর্তে টেন্ডার সিন্ডিকেটের দাপট, নিয়ন্ত্রণে প্রকৌশলী ফয়সাল রেলের ১,২৯৮ কোটি টাকার প্রকল্পে অসংগতির পাহাড় অবৈধ ব্যবসায় গণপূর্তের পাঁচ প্রকৌশলী এখন ‘মিনি শিল্পপতি

বাঘারচর আলিম মাদ্রাসার শিক্ষক রকিবুজ্জামানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাঘারচর ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সিনিয়র মৌলভী শিক্ষক মো: রকিবুজ্জামানের বিরুদ্ধে ফেসবুক ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় উপজেলার বাঘারচর এলাকায় নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী শিক্ষক মো. রকিবুজ্জামান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. রকিবুজ্জামান বলেন, তিনি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে বাঘারচর ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসায় শিক্ষকতা করে আসছেন। সম্প্রতি একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে ফেসবুক ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচার করছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, এসব অপপ্রচারের কারণে তার দীর্ঘদিনের অর্জিত সামাজিক ও পেশাগত সম্মান ক্ষুণ্ন হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে চালানো এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি সংশ্লিষ্টদের প্রতি সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান।

একই সঙ্গে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান শিক্ষক মো. রকিবুজ্জামান।

এ সময় তিনি ভবিষ্যতে এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার কথাও জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে ‘চ্যানেল’ বাণিজ্য, দিনে ৪-৫ লাখ টাকা আদায়ের অভিযোগ

বাঘারচর আলিম মাদ্রাসার শিক্ষক রকিবুজ্জামানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০২:৩৮:০৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬