সংবাদ শিরোনাম ::
চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ফরিদপুরে শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামাই আটক পাংশায় ঝালমুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে  শিশু ধ’র্ষনের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে বিদ্যুৎ এর দাবিতো পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে দুস্থদের মাঝে সেলাই মেশিন, সেমি ডিপ, নলকূপ, আলমারি ও ল্যাপটপ বিতরণ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কালুখালীতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন ব্যাংকের টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা, সার্কুলার জারি সালদা সীমান্তে চোরাই মোটরসাইকেল জব্দ

বিএইচআরসি মানবাধিকার পদক পেলেন সাকিবসহ ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠান

বাংলাদেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে, বিশেষ করে করোনা মহামারিকালে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘মানবাধিকার পদক ও সম্মাননা’ পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানসহ ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠান।

বুধবার (১১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নির্বাচিতদের হাতে পদক ও সম্মাননা তুলে দেন। ৭৫তম বিশ্ব মানবাধিকার দিবস ও ৫২তম বিজয় দিবস উপলক্ষে ব্যুরো অব হিউম্যান রাইটস বাংলাদেশ (বিএইচআরসি) এ পুরস্কার প্রদান করে।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. আমিনুর রহমান, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী এবং কণ্ঠশিল্পী ও সমাজকর্মী তাসরিফ খানকে ব্যক্তি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, দৈনিক প্রথম আলো, বসুন্ধরা গ্রুপ, বেক্সিমকো ফার্মা এবং জেএমআই গ্রুপকে প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে মানবাধিকার পদক ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে

বিএইচআরসি মানবাধিকার পদক পেলেন সাকিবসহ ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠান

আপডেট সময় ০৭:১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩