ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দক্ষ জনশক্তি গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষি মন্ত্রীর কাছে কৃষকদের আবেদন গাজীপুরে উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত রংপুরে ৪ হত্যাকাণ্ড: নির্মমতার বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন পুলিশ কমিশনার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির রাষ্ট্র মেরামতের রূপরেখা দিয়েছেন প্রধানমন্ত্রী : ধর্ম প্রতিমন্ত্রী ফরিদপুরে ধর্ষণ মামলায় দুই আসামির যাবজ্জীবন ভোলাহাটে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সঙ্গে মতবিনিময় করলেন ড. মু. মিজানুর রহমান এমপি রাজস্ব কর্মকর্তা বিএম আব্দুল্লাহ আল মাসুমের বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন

রাষ্ট্র মেরামতের রূপরেখা দিয়েছেন প্রধানমন্ত্রী : ধর্ম প্রতিমন্ত্রী

রাষ্ট্র মেরামতের রূপরেখা ও সুস্পষ্ট নীতিমালা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। রবিবার (২৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘কোনো কাজ স্থবির হয়ে থাকলে অতি দ্রুত তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রীর দেওয়া রূপরেখা ও নীতিমালা অনুযায়ী কাজ এগিয়ে নেওয়া হবে।’

তিনি বলেন, ‘সব ধর্ম ও মতের মানুষ যেন নিজ নিজ জায়গা থেকে কথা বলতে পারে, তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবে ধর্ম মন্ত্রণালয়। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।

সুখী, সমৃদ্ধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন।’
ওলামায়ে কেরামদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘তাদের সঙ্গে যত বেশি যোগাযোগ হবে, ততই ভুল-বোঝাবুঝি থাকলে তা নিরসন হবে।’

এ সময় ইসলাম ধর্মের পাশাপাশি অন্য ধর্মের ধর্মীয় গুরুদের কাছেও যাবেন বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী।
তিনি আরো বলেন, ‘পারস্পরিক যোগাযোগ ও আলোচনার মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি আরো সুদৃঢ় করা সম্ভব।

বাংলাদেশে বিভিন্ন মতের প্রথিতযশা ওলামায়ে কেরামদের সহাবস্থানকে কেন্দ্র করেই ধর্মবিষয়ক মন্ত্রণালয় এবং আমাদের ধর্মীয় মূল্যবোধগুলো পরিচালিত হয়। শুধু ইসলাম ধর্ম নয়, অন্যান্য ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও ধর্মীয় গুরুদের কাছে যাওয়াও আমার আমার জিম্মাদারি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষ জনশক্তি গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

রাষ্ট্র মেরামতের রূপরেখা দিয়েছেন প্রধানমন্ত্রী : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৫:৪৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬