ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিপিডিসির তিন প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগে তোলপাড়, তদন্তে নেমেছে দুদক রাতের আঁধারে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা: তারাগঞ্জে চরম উৎকণ্ঠা রাজউক ইঞ্জিনিয়ার টিপুর ‘অঘোষিত সাম্রাজ্য’ অনিয়ম থেকে দুর্নীতি: এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিতর্কিত কর্মজীবন রাজউকের পরিকল্পনাবিদ নুর–ই–খোদার অবৈধ সম্পদের পাহাড় ঘুষে গড়ে উঠেছে ক্যাশিয়ার আমিনুলের ‘সাম্রাজ্য’১২ বছরে নিম্নবিত্ত থেকে শতকোটিপতি এলজিইডিতে দুর্নীতির মুকুটহীন রানী জয়শ্রী দে ঘুষের বোঝায় নাজেহাল ঠিকাদাররা গুম- খুনের মাস্টার মাইন্ড মেজর জেনারেল তারিক সিদ্দিকের হাজার কোটি টাকার সম্পদ গণপূর্তের প্রকৌশলী আজমল হকের সম্পদের পাহাড় গণপূর্তের আলমগীরের চেয়ে স্ত্রীর সম্পদ বেশি

হাওর-বিলের সমস্যা সমাধানে বাপার বিশেষ সম্মেলন

দেশের নদী, হাওর ও বিলের সমস্যাবলী উপজীব্য করে ১৪ জানুয়ারি (শনিবার) বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবার নেটওয়ার্ক (বেন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে এক বিশেষ সম্মেলনের আয়োজন করেছে।

এছাড়া পরিবেশ রক্ষার প্রতি জনসমর্থন প্রদর্শন এবং বৃদ্ধির লক্ষ্যে ১৩ জানুয়ারি (শুক্রবার) কেন্দ্রীয় শহীদ মিনারে পরিবেশ সমাবেশের আয়োজন করেছে সংগঠনটি। বুধবার (১১ জানুয়ারি) ঢাকা রিপোর্টাস ইউনিটিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কর্তৃক আয়োজিত ‘পরিবেশ সমাবেশ এবং বাংলাদেশের হাওর, নদী, বিল : সমস্যা প্রতিকার বিষয়ক বিশেষ সম্মেলন-২০২৩’ শীর্ষক সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা জানান।

সদস্য সচিব আলমগীর কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্কের সভাপতি ড. নজরুল ইসলাম, বাপা সেক্রেটারি জেনারেল শরীফ জামিল, ক্যাপসের চেয়ারম্যান ড. আহমদ কামরুজ্জামান মজুমদার, বাপার সহ সভাপতি খন্দকার বজলুর হক প্রমুখ।

বাপার যুগ্ম সম্পাদক আহমেদ কামরুজ্জামান মজুমদার বলেন, হাওর ও বিল দেশের নদ-নদী কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ। দশের উত্তর পূর্বাঞ্চলে বেশিরভাগ হাওরের অবস্থান। তবে পরিতাপের বিষয়, হাওর, নদী, বিল এখন নানাবিধ সংকটে। এর পেছনে রয়েছে বিভিন্ন বৈশ্বিক ও আঞ্চলিক কারণ। এছাড়া পানি উন্নয়ন বিষয়ে বেষ্টনী সংকটকে আরো তীব্র করে তুলেছে। আমাদের সম্মেলনের মূল লক্ষ্য হলো- হাওর, নদী, বিল, পুকুরসহ জলাধারগুলোর সমস্যাবলীর প্রতি দেশবাসীর মনোযোগ আকৃষ্ট করা এবং এসব সংকট নিরসনের উদ্দেশ্যে বাপা ও বেন যেসব সুপারিশ উত্থাপন করেছে সেগুলোর প্রতি দৃষ্টি নিবদ্ধ করা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিপিডিসির তিন প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগে তোলপাড়, তদন্তে নেমেছে দুদক

হাওর-বিলের সমস্যা সমাধানে বাপার বিশেষ সম্মেলন

আপডেট সময় ০৬:৪৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩