ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে খোয়াই নদীর তীরে অবৈধ মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা মিস ইউনিভার্স জিতে কত টাকা ও কী কী সুবিধা পাচ্ছেন জেনিফার বারেটো? বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং নটরডেম কলেজের জন্য জায়গা বরাদ্দ চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন পীরগঞ্জের চতরা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম উদ্বোধন লামায় ট্রাকসহ ভেঙে পড়ল বেইলি সেতু, দুই ইউনিয়নের যোগাযোগ বন্ধ ৭ বছরেও শেষ হয়নি ৩ কোটি ৭২ লাখ টাকার মাদ্রাসা ভবনের কাজ জনগণের প্রত্যাশা পূরণে নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই: প্রতিমন্ত্রী হাবিব বকেয়া ৩৫ লাখ ৮০ হাজার ডলার, ই-ভ্যাট সেবা বন্ধের হুঁশিয়ারি বিদেশি প্রতিষ্ঠানের জানুয়ারি পর্যন্ত ইরান যুদ্ধ চালানোর অর্থ রয়েছে যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২২ আগস্ট) সন্ত্রাসীদের হামলায় আহত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অধ্যাপক আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় জড়িত সাতজনের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, তবে পুলিশের আরো কিছু কাজ বাকি আছে।

তিনি বলেন, ‘আমরা সন্ত্রাসীদের নির্মূল করতে চাই।
ডিএমপি ও মেট্রোপলিটন এলাকায় যারা চাঁদাবাজ ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।’
আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম আরো জোরদার করা হবে।

চাঁদাবাজির সঙ্গে পুলিশের কোরো সদস্য জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে।
তাদের সঙ্গে পুলিশের কোরো সদস্যের সংশ্লিষ্টতা পাওয়া গেলে সেই সদস্যদেরও তালিকাভুক্ত করা হবে। জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে খোয়াই নদীর তীরে অবৈধ মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৫:৫৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬