ঢাকা ০৬:২০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মহেশখালীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জামসহ আটক ১ খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার বাদী কাশেম মারা গেছেন সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন উদ্বোধন বাংলাদেশের দ্বিতীয় ক্রান্তিকালে হাল ধরেছেন প্রধানমন্ত্রী: মঈন খান মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার মহাপরিচালক বিদ্যুৎ ও গ্যাসের সংকট উত্তরাধিকারসূত্রে পাওয়া, কাটাতে সময় লাগবে: অর্থমন্ত্রী সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ বরগুনার নলটোনায় মাহফুজ চেয়ারম্যানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প চাঁদা না দেওয়ায় নারী উদ্যোক্তার ফসল কাটার অভিযোগ থানায়

বাংলাদেশের দ্বিতীয় ক্রান্তিকালে হাল ধরেছেন প্রধানমন্ত্রী: মঈন খান

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের দ্বিতীয় ক্রান্তিকালে হাল ধরেছেন বলে মন্তব্য করেছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষ তিনি এই কথা বলেন।

এ সময় স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে শ্রদ্ধা নিবেদন করেন নবনিযুক্ত আরও চার মন্ত্রী। বাকিরা হলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজাম্মান মিল্লাত, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী, ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শনিবার (২২ আগস্ট) বেলা তিনটার দিকে রাজধানীর শেরে-বাংলা নগরের জিয়া উদ্যানে তাদের সমাধিতে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও ফাতেহা পাঠ করেন তারা।

শ্রদ্ধা নিবেদন শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশের দ্বিতীয় ক্রান্তিকালে জনগণের ভোটে দেশের হাল ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়া ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে তিনি নিজেকে নিয়োজিত করেছেন। বাংলাদেশের সমস্যাগুলো সম্পর্কেও তিনি ওয়াকিবহাল আছেন। সেই সমস্যাগুলো দূর করে বাংলাদেশকে একটি গতিশীল রাষ্ট্র ও বিশ্বের বুকে বাংলাদেশের সুনাম পুনঃপ্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন।

তিনি আরও বলেন, দেশের প্রথম ক্রান্তিকালে স্বাধীনতা যুদ্ধের সময় একটি দল ব্যর্থ হয়েছিল। তখন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

ড. মঈন খান বলেছেন, বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যারা মানুষের অধিকারে বিশ্বাস করে। দীর্ঘ ১৭ বছর রাজপথে মানুষের পাশে থেকে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে বিএনপি। ছাত্র-জনতা বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার দাবিতে রাজপথে নামার পর বিএনপিও তাদের পাশে ছিল। সেই আন্দোলনে স্বৈরাচারী সরকার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

তিনি আরও বলেন, পরবর্তীকালে অন্তর্বর্তী সরকার এসে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেছে। যে সুষ্ঠু নির্বাচন বিগত ২০ বছর বাংলাদেশে হয়নি।

নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেয়েছে। জনগণ যাদের চেয়েছে, তাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে। সেই সরকারের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বলেছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত এই মন্ত্রী।

ড. মঈন খান বলেন, সরকারের ধারাবাহিকতায় পরিবর্তন একটি চলমান প্রক্রিয়া। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের কল্যাণ, সুশাসন প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সরকার পরিচালনায় কিছু পরিবর্তন এনেছেন। সেই পরিবর্তনের ধারাবাহিকতায় আজ আমরা সরকারের সঙ্গে যুক্ত হয়েছি।

এলজিআরডি মন্ত্রী বলেন, যাদের অবদানের কারণে এই বাংলাদেশ সৃষ্টি হয়েছে আজ আমরা সেই মহান ব্যক্তিদের শ্রদ্ধা প্রদর্শন করেছি।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, আমরা যে পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি, এটি একটি প্রক্রিয়ার অংশ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চলছে এবং দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, আজ আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছি। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেছি এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেছি। তার নেতৃত্বেই আমরা আজকের এই পর্যায়ে আসতে পেরেছি।

মিল্লাত বলেছেন, আজকের মন্ত্রিসভায় যে রদবদল ও পরিবর্ধন হয়েছে, এর মূল লক্ষ্য বাংলাদেশকে আরও ভালোভাবে এগিয়ে নেওয়া এবং অতীতের সেই বাংলাদেশে যেন আর ফিরে যেতে না হয়, তা নিশ্চিত করা। প্রধানমন্ত্রী তারেক রহমান চান, সরকারের প্রত্যেক সদস্য তার নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের জনগণের স্বার্থে কাজ করবেন। তৃণমূল পর্যায় থেকে মানুষের কল্যাণে কাজ করার যে উদ্যোগ তিনি নিয়েছেন, আমরা সবাই সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করব।

নতুন এই মন্ত্রী বলেন, আমাদের কিছুটা সময় লাগছে, কারণ দেশটি একটি ভঙ্গুর অবস্থায় ছিল। সেই ভঙ্গুর দেশকে পুনর্গঠন করার জন্য প্রধানমন্ত্রী আমাদের ছয় মাস সময় দিয়েছেন। এই সময়ে আমরা পরিকল্পনা করেছি। এখন পরিকল্পনাগুলো বাস্তবায়নের দিকে এগিয়ে যাব।

তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী এক থেকে দেড় বছরের মধ্যেই বাংলাদেশের একটি ভিন্ন চিত্র দেখতে পাবেন। তৃণমূল পর্যায় থেকে দেশের প্রতিটি মানুষ যাতে সুখী ও স্বস্তিতে থাকতে পারে, সেই লক্ষ্যেই আমরা কাজ করতে চাই। আমরা একটি সুখী, সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ দেখতে চাই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহেশখালীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জামসহ আটক ১

বাংলাদেশের দ্বিতীয় ক্রান্তিকালে হাল ধরেছেন প্রধানমন্ত্রী: মঈন খান

আপডেট সময় ০৫:৪০:২৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬