ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

‘কৃষ ৪’ নিয়ে বড়সড় ঘোষণা দিলেন হৃতিক

২০০৩ সালে বলিউড পরিচালক ও প্রযোজক রাকেশ রোশন বাচ্চাদের জন্য তৈরি করেন এক সুপারহিরো। ‘কোই মিল গায়া’র সেই এলিয়েন ‘জাদু’র স্পর্শে সুপার পাওয়ার পায় রোহিত। এরপর রোহিতের ছেলে কৃষ্ণা এভাবেই এগিয়ে চলছে সুপারহিরো ফ্রাঞ্চাইজিটি। প্রথমে বাচ্চাদের জন্যে বানালেও এটি এখন সব শ্রেণির দর্শকের কাছেই প্রিয় একটি সিরিজ। তাই ‘কৃষ ৪’ কবে আসবে তা নিয়ে ব্যাপক কৌতূহল দর্শক মনে।

মুভি সিরিজটির প্রতিটি পর্বে সুপারহিরো হয়ে পর্দায় ধরা দিয়েছেন ‘গ্রিক গড’ খ্যাত বলিউড অভিনেতা হৃতিক রোশন। গত বছর জুন মাসে টুইটারে ‘কৃষ ৪’-এর ঝলক শেয়ার করেছিলেন অভিনেতা। সেখানে দেখা গিয়েছে চিরাচরিত কালো রঙের লং কোট পরে আকাশপথে উড়ে যাচ্ছেন কৃষ। তার মাঝেই মুখ থেকে নিজের মুখোশটি খুলে ছুঁড়ে দেন তিনি। ভিডিওর সঙ্গে লেখেন, “অতীতে যা হওয়ার হয়ে গিয়েছে। দেখা যাক, ভবিষ্যৎ কী নিয়ে আসে। ‘কৃষ ৪’।”

কৃষ নিয়ে বলিপাড়ায় এত মাতামাতির মূলে রয়েছে ছবিটির ধারাবাহিক সাফল্য। এর আগে ভারতে একাধিক সুপারহিরো এলেও কোনোটাই এতটা সফলতা পায়নি। এই ছবির মাধ্যমেই হলিউডে দেখা নানান সুপারহিরো সিনেমার খানিকটা স্বাদ পেয়েছিল ভারতীয় দর্শক। আর তাতেই বাজিমাত করেছিল এই ছবি। যত দিন গিয়েছে ‘কৃষ’ নিয়ে আগ্রহ বেড়েছে দর্শকদের মধ্যে।

উল্লেখ্য, আগামীতে দীপিকা পাড়ুকোনের বিপরীতে ‘ফাইটার’ ছবিতে দেখা যাবে হৃতিক রোশনকে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় তাকে ভারতীয় বায়ুসেনার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

‘কৃষ ৪’ নিয়ে বড়সড় ঘোষণা দিলেন হৃতিক

আপডেট সময় ০১:৫৬:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩