ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩৬ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা প্রায় ৮ লাখ টাকা ঢাকায় আসছেন বিলাল আব্বাস, দেখা মিলবে যেখানে কুমিল্লা সদর দক্ষিণে স্কুল কমিটির সভাপতি পদে অনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে শিক্ষা কর্মকর্তার ভূমিকা ফিলিপাইনে দুই প্রশিক্ষণ বিমানের সংঘর্ষ, নিহত ৪ পাইলট আ. লীগকে ফেরাতে প্রয়োজনীয় সবকিছু করছে বিএনপি: নাহিদ মার্কিন নিষেধাজ্ঞায় আটকে পড়া ৪০ ইরানি নাবিক শ্রীলঙ্কায় সেনা মোতায়েনসহ জামায়াতের একাধিক দাবি ইসিতে সাংবাদিককে হুমকি, গ্রামের বাড়িতে আতঙ্ক সৃষ্টির অভিযোগ শৃঙ্খলা বজায় রাখতে চেইন অব কমান্ড মানার নির্দেশ ডিজির ময়মনসিংহে জমি নিয়ে জাল দলিলের অভিযোগ, মালিকানা নিয়ে আইনি বিরোধ

শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা রয়েছে আজ।

রবিবার (১৬ আগস্ট) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এ সংক্রান্ত বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এর আগে ২৭ জুলাই শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযোগ দাখিল করেছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

এ ছাড়া আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী দীপু মনি, আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, বেনজীর আহমেদ, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, একাত্তর টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু ও সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩৬ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা প্রায় ৮ লাখ টাকা

শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

আপডেট সময় ১১:২৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬