ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৯ গোল হজম করে আসিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশ মনোহরগঞ্জের আ’লীগ নেতা ফিরোজের বিরুদ্ধে অবৈধ মার্কেট ও সম্পদ গড়ার অভিযোগ রূপপুরের পারমাণবিক জ্বালানি আসছে কাল, কেন্দ্রে পৌঁছাবে শনিবার ক্যাশলেস লেনদেনে কোনো চার্জ লাগবে না: অর্থমন্ত্রী চন্দ্রগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হামলার শিকার ফুটপাত দখল করলেই মামলা, হকারদের কড়া বার্তা দিল ডিএসসিসি সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিনিয়োগ ও জ্বালানিতে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মৌলভীবাজার শহরের চৌমুহনায় মব সৃষ্টি করে হেনস্তার শিকার পুলিশ কর্মকর্তা

সমৃদ্ধ দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারাটা জীবন গণতন্ত্রের জন্য উৎসর্গ করেছিলেন বেগম খালেদা জিয়া। বাংলাদেশকে সমৃদ্ধ করার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন তিনি।

আজ শনিবার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে পল্টনে বিএনপির পার্টি অফিসে দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানসহ অন্য নেতাকর্মীরা।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপিকে এমন একটি দলে পরিণত করতে হবে যেন সত্যিকার অর্থে দেশকে পরিচালনা করতে সক্ষম হয়। বিএনপি যে একটি সত্যিকারের দেশ প্রেমিক দল, গণতান্ত্রিক দল- তার মূল কারিগর বেগম খালেদা জিয়া।

আমির খসরু বলেন, ‘বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার আদায়ের দেশনেত্রী খালেদা জিয়া মাইলফলক দৃষ্টান্ত স্থাপন করেছেন। খালেদা জিয়া আপসহীন হওয়ার কারণে আজ বাংলাদেশ এই অবস্থায়।’

তিনি বলেন, ‘ক্ষমতায় বিএনপি চলে এসেছে, তার মানে সব কিছু পেয়ে গেছেন— এমন ভাবলে চলবে না। খালেদা জিয়ার আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সহযোগিতা করে দেশের স্বার্থে সব কিছু বাস্তবায়ন করতে হবে।

ড. আব্দুল মঈন খান বলেন, ‘বেগম খালেদা জিয়া জীবন বাজি রেখেছেন কিন্তু কোনো দিন কোনো বিষয়ে আপস করেননি। বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৯ গোল হজম করে আসিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশ

সমৃদ্ধ দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল

আপডেট সময় ০১:২৪:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬