ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৯ গোল হজম করে আসিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশ মনোহরগঞ্জের আ’লীগ নেতা ফিরোজের বিরুদ্ধে অবৈধ মার্কেট ও সম্পদ গড়ার অভিযোগ রূপপুরের পারমাণবিক জ্বালানি আসছে কাল, কেন্দ্রে পৌঁছাবে শনিবার ক্যাশলেস লেনদেনে কোনো চার্জ লাগবে না: অর্থমন্ত্রী চন্দ্রগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হামলার শিকার ফুটপাত দখল করলেই মামলা, হকারদের কড়া বার্তা দিল ডিএসসিসি সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিনিয়োগ ও জ্বালানিতে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মৌলভীবাজার শহরের চৌমুহনায় মব সৃষ্টি করে হেনস্তার শিকার পুলিশ কর্মকর্তা

বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী

তথ্যের স্বচ্ছতা নিশ্চিতে কাজ করাই সরকারের মূল লক্ষ্য উল্লেখ করে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার কোনো ধরনের তথ্য বিভ্রান্তি করবে না।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, বিগত সময়ে পরিসংখ্যান ব্যুরোর তথ্যে যে বিভ্রান্তি বা ‘মিসইনফরমেশন’ জনগণকে দেওয়া হয়েছে, বর্তমান সরকারের অধীনে তার কোনো সুযোগ নেই। সরকার যাতে সঠিক তথ্যের ভিত্তিতে নীতি প্রণয়ন বা সিদ্ধান্ত নিতে পারে, সেজন্য নির্ভুল তথ্য নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে।

বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে চীন-বাংলাদেশ মৈত্রী কেন্দ্রে আয়োজিত ‘এসডিজি অর্জনে পাঁচ বছরের কৌশলগত কাঠামো বাস্তবায়ন : নীতি, অংশীদারিত্ব ও অগ্রাধিকার’ শীর্ষক জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অর্থায়ন ঘাটতি পূরণে ঐতিহ্যগত বা ‘ট্র্যাডিশনাল’ সরকারি অর্থায়নের ওপর নির্ভরশীলতা কমিয়ে বিকল্প অর্থায়নে যাওয়ার ওপর গুরুত্বারোপ করে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিশ্বব্যাপী পাবলিক ফাইন্যান্স আর্কিটেকচারে বড় ধরনের পরিবর্তন আসছে এবং বাংলাদেশও সেই ধারায় যুক্ত হচ্ছে। শেয়ারবাজার, ক্যাপিটাল মার্কেট, বন্ড এবং সার্বভৌম তহবিল (সোভেরেইন ফান্ড) ব্যবস্থাপনাসহ বিভিন্ন উপকরণের মাধ্যমে অর্থায়ন ঘাটতি পূরণের চেষ্টা চলছে।

পাশাপাশি কর-জিডিপি অনুপাত বাড়ানোর কাজও অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

এছাড়া সম্মেলনে বিভিন্ন আলোচকের মতামত ও পরামর্শ গুরুত্বসহকারে নোট করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, সব অংশীজনকে সঙ্গে নিয়ে আলোচনা ও পরামর্শের মাধ্যমে নীতি বাস্তবায়নের এই ধারাবাহিক প্রক্রিয়া ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
চাল ও মাংসের দাম কমা এবং মূল্যস্ফীতি কমার মতো বিভিন্ন সূচক একাধিকবার যাচাই করেই নতুন তথ্য প্রকাশ করা হয়েছে বলেও তিনি জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৯ গোল হজম করে আসিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশ

বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী

আপডেট সময় ০৬:১০:২৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬