ঢাকা ০৪:০১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, দুই প্রতিষ্ঠানে জরিমানা এবার ফিফার বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামছে উয়েফা নিরাপদ অভিবাসনে আইওএমের সহযোগিতা চাইলো বাংলাদেশ বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল আর্জেন্টাইন খেলোয়াড়দের নতুন তথ্য ফাঁস রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলারের অনুদান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী গণপিটুনিতে চোরের মৃত্যু, পাল্টা হামলায় আহত ৩ প্রতিমন্ত্রীর সই-সিল জাল করে তদবির বাণিজ্য, চক্রের মূলহোতা আটক চাঞ্চল্যকর তথ্য দিলেন শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’

৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা করার কোন সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশে উগ্রবাদী তৎপরতা বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। রাজধানীর কমলাপুর ও আশুলিয়ায় বোমাসদৃশ বস্তু উদ্ধারের বিষয়ে মন্ত্রী বলেন, দুর্ভাগ্যজনকভাবে উল্টো রথযাত্রার দিনে কমলাপুরের ওদিকে, মতিঝিলের ওদিকে একটা মেট্রোরেলের পিলারের নিচে একটা বোমা সদৃশ বিশেষ জিনিস পাওয়া যায়, একটা ছাতার মধ্যে। এটা আমাদের আনসার দু’জন সদস্য এটা দেখার পরে পুলিশকে জানায়। পুলিশ তা কর্ডন করে রাখে এবং এটা বোম ডিসপোজাল ইউনিট গিয়ে সরায় এবং পরে তা বিস্ফোরণ করে।

তিনি আরও বলেন, এতে করে খুব শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কোনো পক্ষ হয়তো চেষ্টা করেছিল যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কিছু করা যায় কিনা। তারা হয়তো চেষ্টা করেছিল। আমরা সেটা সতর্কভাবে দেখছি এবং একটা তদন্ত পরিচালনা করছি আমরা, এর পেছনে কারা আছে ফাইন্ড আউট করার জন্য।

এসময় সাবেক আইজিপি বেনজির ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাই সরকার বেনজিরকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন। কেন তাকে জামিন দিয়েছে তা জানতে বাংলাদেশি ল’ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে। তবে, বেনজিরের কাছে অন্যান্য দেশের পাসপোর্ট আছে বলে ধারণা করা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, দুই প্রতিষ্ঠানে জরিমানা

৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০২:৪৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬