ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে লালদিয়া টার্মিনালের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ ডেনমার্কের স্টেট সেক্রেটারির বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা সংশোধনের দাবি গণমাধ্যম সংলাপে শাহরুখ-সালমানের প্রত্যাবর্তন, ডিসেম্বরে আসছে অ্যাভেঞ্জার্সও রাজশাহী কলেজে ক্লাব অব ম্যাথমেটিক্সের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ভারতে ককরোচ আন্দোলনের নেতা সৌরভ দাসের দেশত্যাগে বাধা আমরা প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই: রাফি চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বৃষ্টির পানিতে ঝরেছে স্বপ্নার স্বপ্ন, পাকা ধান নিয়ে অনিশ্চয়তা

‘সব জেলায় আগামী ৬ মাসের মধ্যে আইসিইউ ও ডায়ালাইসিস সেবা চালু হবে’

সব জেলা সদর হাসপাতালে আগামী ৬ মাসের মধ্যে আইসিইউ সুবিধা ও ডায়ালাইসিস সুবিধা চালু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, প্রতি বছর ৫০ থেকে ৬০ হাজার কিডনি রোগীকে ডায়ালাইসিস করতে হয়। যা বেসরকারি হাসপাতালে অনেক ব্যয়বহুল। তাই সরকারি ব্যবস্থাপনায় কম খরচে ডায়ালাইসিস করতে হবে।

মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। স্বাস্থ্যসেবা সারাদেশে ছড়িয়ে দেয়া হবে জানিয়ে তিনি বলেন, সব হাসপাতালে মাল্টিপারপাস হল নির্মাণ হবে। রোগীর স্বজন, ওষুধ সংরক্ষণ ও চিকিৎসক ও নার্সদের থাকার ব্যবস্থা করা হবে। সরকার সবার জন্য স্বাস্থ্য কার্ড দেয়ার পরিকল্পনা করছে। যে কার্ড স্বাস্থ্য সেবা সংক্রান্ত তথ্য থাকবে বলে জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এতোকিছুর পরেও স্বাস্থ্য সেবা অপ্রতুল। প্রায় ৬০ হাজার বেডের বিপরীতে স্বাস্থ্য সেবা দিচ্ছে ৩ লাখ কর্মী। পর্যায়ক্রমে ৬ লাখ জনবল নিয়োগ দেয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে

‘সব জেলায় আগামী ৬ মাসের মধ্যে আইসিইউ ও ডায়ালাইসিস সেবা চালু হবে’

আপডেট সময় ০৬:০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩