ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৫০ হাজার টাকার বেতনে কোটি টাকার সম্পদ-শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীকে ঘিরে অনুসন্ধান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবরক্ষক মাসুম রেজার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে স্ত্রী-সন্তানসহ জালিয়াতি, হাজার কোটি টাকার কর ফাঁকি ও দুর্নীতির অভিযোগ নারায়ণগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী হারুনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ নোয়াখালী মেডিকেল কলেজ প্রকল্পে ২৫৪ কোটি টাকার টেন্ডার জালিয়াতির অভিযোগ ঢামেকে কোটি টাকার অর্থ লোপাটের অভিযোগে তোলপাড়, অভিযুক্ত ৩ কর্মকর্তা থার্ড টার্মিনালে অনুমোদন ছাড়াই ৩ হাজার ২০০ কোটি টাকা ব্যয় অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন রাজউকের পলাশ কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানকে ৮০০ কোটি টাকার কাজ দেওয়ার অভিযোগ রাজউকের কর্মচারীর বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদের অভিযোগ

পবিপ্রবিতে মাদক বিরোধী সেমিনার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র আয়োজনে “Healthy Minds for a Brighter Tomorrow” শীর্ষক এক সেমিনার অদ্য সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় টিএসসি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মাহবুব রব্বানীর সভাপতিত্বে ও অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. নেছার উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. এস.এম হেমায়েত জাহান।

বিশেষ অতিথি ও প্রধান বক্তা হিসেবে হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা প্রশাসক ড.মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী,বিশেষ অতিথি ও রিসোর্স স্পিকার হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী পুলিশ সুপার মো:আবু ইউসুফ।প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস.এম হেমায়েত জাহান বলেন,” তরুণ ও যুবসমাজ যে কোন দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্পদ।

কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আজ আমাদের এ যুবসমাজের একটি অংশ মাদকের মরণনেশায় আক্রান্ত। যে যুবকদের হাত ধরে দেশ এগিয়ে যাবার কথা, তারা আজ অন্ধকারের অতল গহ্বরে হারিয়ে যাচ্ছে। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাদক থেকে দূরে ও মাদককে না বলার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন,” বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদক সমস্যা।যুব ও ছাত্রসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে হবে।দেশের জনসংখ্যাকে যদি দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে পারি তাহলে দেশ অর্থনৈতিকভাবে দেশসমৃদ্ধ হবে। তিনি শিক্ষার্থীদের মাধককে না বলার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার আবু ইউসুফ বলেন,” প্রতিবছর দেশে মাদকের ভয়াবহতা বেড়ে যাচ্ছে।তরুণরসই মাদকের মূল শিকার হয়ে মেধাশূন্য হয়ে পরে। জনসচেতনতা ও সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক নির্মুলের আহ্বান জানান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান,প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান,ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড.এবিএম সাইফুল ইসলাম,পটুয়াখালীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ পরিচালক আলী হায়দার রাসেল,বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেলরানা জনি,শিক্ষার্থী রইসুর রহমান রশীদ, প্রত্যাশা মজুমদার প্রমুখ। সেমিনারের মাঝে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা প্রশাসক ড. মো: শহীদ উদ্দিন চৌধুরী। উক্ত সেমিনার পবিপ্রবি’র বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সম্মুখ থেকে মাদকবিরোধী এক রেলী ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫০ হাজার টাকার বেতনে কোটি টাকার সম্পদ-শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীকে ঘিরে অনুসন্ধান

পবিপ্রবিতে মাদক বিরোধী সেমিনার

আপডেট সময় ০৮:১৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬