ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ এমপ্লয়ীজ ফেডারেশনের মানববন্ধন, সাত দিনের কর্মসূচি দুর্নীতির অভিযোগে আলোচিত জামিলকে বিআরটিসির চট্টগ্রাম ট্রাক ডিপোতে পুনর্বাসন নীলফামারীতে তিস্তায় মাছের জালে আটকা পড়লো ৭ ফুটের অজগর নওগাঁয় আর্জেন্টিনাকে ব্যঙ্গ করায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক বরগুনায় টেকসই উন্নয়ন ও সুশাসন নিয়ে তরুণ সংগঠকদের কর্মশালা আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারী যাত্রির পা বিচ্ছিন্ন ববি ও ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাং-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার মিরপুরে ২১টি পুরাতন ভবনের নিলামে নির্বাহী প্রকৌশলী কাওসার মোর্শেদের দুর্নীতি পাত্তা পাচ্ছে না মোদির বিশেষ ঘোষণা, পদত্যাগই চাইছে ‘তেলাপোকা পার্টি’

নীলফামারীতে তিস্তায় মাছের জালে আটকা পড়লো ৭ ফুটের অজগর

নীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে মাছ ধরার জালে আটকা পড়েছে প্রায় সাত ফুট লম্বা একটি অজগর। পরে বন বিভাগের সদস্যরা সাপটি উদ্ধার করেন। বুধবার (২২ জুলাই) সকালে উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালিগঞ্জ বিজিবি ক্যাম্প-সংলগ্ন তিস্তা নদী থেকে অজগরটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে জেলা সামাজিক বন বিভাগ সাপটি করে নিজেদের হেফাজতে নেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে স্থানীয় বাসিন্দা মশিয়ার রহমান তিস্তা নদীতে চায়না জাল পেতে রাখেন। বুধবার সকালে জাল তুলতে গিয়ে দেখতে পান, একটি বড় অজগর জালে আটকা পড়েছে। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় জালসহ সাপটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
অজগর আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সেটি দেখতে ভিড় করেন উৎসুক মানুষ। পরে বিষয়টি বন বিভাগকে জানানো হলে কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন।
জেলা সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশি কান্ত মালাকার ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে প্রায় সাত ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছি। সাপটি রংপুর বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ এমপ্লয়ীজ ফেডারেশনের মানববন্ধন, সাত দিনের কর্মসূচি

নীলফামারীতে তিস্তায় মাছের জালে আটকা পড়লো ৭ ফুটের অজগর

আপডেট সময় ০৬:৪০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬