ঢাকা ১০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক ৫০ হাজার টাকার বেতনে কোটি টাকার সম্পদ-শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীকে ঘিরে অনুসন্ধান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবরক্ষক মাসুম রেজার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে স্ত্রী-সন্তানসহ জালিয়াতি, হাজার কোটি টাকার কর ফাঁকি ও দুর্নীতির অভিযোগ নারায়ণগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী হারুনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ নোয়াখালী মেডিকেল কলেজ প্রকল্পে ২৫৪ কোটি টাকার টেন্ডার জালিয়াতির অভিযোগ ঢামেকে কোটি টাকার অর্থ লোপাটের অভিযোগে তোলপাড়, অভিযুক্ত ৩ কর্মকর্তা থার্ড টার্মিনালে অনুমোদন ছাড়াই ৩ হাজার ২০০ কোটি টাকা ব্যয় অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন রাজউকের পলাশ কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানকে ৮০০ কোটি টাকার কাজ দেওয়ার অভিযোগ

কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানকে ৮০০ কোটি টাকার কাজ দেওয়ার অভিযোগ

বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামোর ৮০০ কোটির বেশি টাকার দুটি প্রকল্পে আগে চুক্তি বাতিল ও কালো তালিকাভুক্ত হওয়া প্রতিষ্ঠান এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডকে আবারও কাজ দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ায় বিতর্ক তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিয়েছে আন্তর্জাতিক দরপত্রে অংশ নেওয়া চীনা প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন (সিএমসি)।

অভিযোগে বলা হয়েছে, পাওয়ার গ্রিড বাংলাদেশের (পিজিসিবি) পরিচালনা পর্ষদের নীতিগত সিদ্ধান্ত উপেক্ষা করে যৌথ উদ্যোগের মাধ্যমে এনার্জিপ্যাককে পুনরায় দরপত্রে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। অথচ প্রকল্প বাস্তবায়নে ব্যর্থতা, দীর্ঘসূত্রতা ও চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগে প্রতিষ্ঠানটির একাধিক চুক্তি বাতিল করা হয়েছিল এবং অন্তত তিন বছর টেন্ডারে অংশগ্রহণে অযোগ্য ঘোষণার সিদ্ধান্ত ছিল।

পিটিএসআইআরইপি প্রকল্পের আওতায় এডিবির অর্থায়নে বাস্তবায়নাধীন দুটি প্যাকেজের মূল্য ৬১২ কোটি ও ২০০ কোটির বেশি, যা মিলিয়ে প্রায় ৮০০ কোটিরও বেশি। সংশ্লিষ্ট সূত্রের দাবি, একই প্রতিষ্ঠানের কাছে আবারও এসব প্রকল্প দেওয়ার উদ্যোগ নজিরবিহীন।

তবে পাওয়ার গ্রিড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রশিদ খান বলেন, দাতা সংস্থার অর্থায়নের প্রকল্প হওয়ায় তাদের ক্রয় নির্দেশিকা অনুসরণ করতে হয়। গাইডলাইনে আগে চুক্তি বাতিল হওয়া প্রতিষ্ঠানকে বাদ দেওয়ার কোনো বিধান না থাকায় তাদের অংশগ্রহণ ঠেকানো সম্ভব হয়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক

কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানকে ৮০০ কোটি টাকার কাজ দেওয়ার অভিযোগ

আপডেট সময় ০৮:৩৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬