ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

বিপিসির ২ মহাব্যবস্থাপকের দুর্নীতি অনুসন্ধানে দুদক

দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) দুই মহাব্যবস্থাপকসহ তিন জনের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সংস্থাটির দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেলের সুপারিশের পরিপ্রেক্ষিতে সম্প্রতি কমিশন থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেলের পরিচালক উত্তম কুমার মন্ডল সই করা এক চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে।

দুদক সূত্রে আরও জানা যায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ডিসেম্বর দাখিলকৃত অভিযোগটি অনুসন্ধান করার জন্য তদন্ত-১ এর মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিপিসির কর্মকর্তাদের বিরুদ্ধে জাল-জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রযেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

বিপিসির ২ মহাব্যবস্থাপকের দুর্নীতি অনুসন্ধানে দুদক

আপডেট সময় ১২:৫৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩