ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল
বেক্সিমকোর ঋণ জালিয়াতি

জনতা ব্যাংকের ১০ কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ

বেক্সিমকো গ্রুপের ঋণ জালিয়াতির অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই তদন্তের অংশ হিসেবে জনতা ব্যাংকের ঋণ শাখার ১০ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

দুদকের তথ্য অনুযায়ী, জনতা ব্যাংক থেকে ঋণের নামে বেক্সিমকো গ্রুপ প্রায় ৩০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগের অনুসন্ধান চলছে। জিজ্ঞাসাবাদের জন্য ডাকা কর্মকর্তারা সংশ্লিষ্ট সময়ে ঋণ কার্যক্রমের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে ৪১৬ কোটি টাকার একটি ঋণ জালিয়াতির মামলার বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তকারী দল ঋণ অনুমোদন, নথিপত্র এবং সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন বিষয় খতিয়ে দেখছে।

দুদক জানিয়েছে, বেক্সিমকো গ্রুপকে ঘিরে একাধিক মামলা ও অনুসন্ধান চলমান রয়েছে। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও কর্মকর্তাদের পর্যায়ক্রমে তলব করা হচ্ছে।

এছাড়া, ভুয়া প্রতিষ্ঠান খুলে প্রায় ৪ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমান, জনতা ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ইতোমধ্যে ১০টি মামলা দায়ের করেছে দুদক। তদন্তে নতুন তথ্য-প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

বেক্সিমকোর ঋণ জালিয়াতি

জনতা ব্যাংকের ১০ কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ

আপডেট সময় ০৯:৪৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬