ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক : অতিরিক্ত আইজিপি

পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক বলে মন্তব্য করেছেন পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ।

সোমবার (৯ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অতিরিক্ত আইজিপি বলেন, পুলিশ সদস্যরা যেভাবে জীবন বাজি রেখে কাজ করেন; ঠিক সেইভাবে সাংবাদিকরাও জীবন বাজি রেখে কাজ করেন। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাস্তব উদাহরণ হলো ২০১৬ সালে হলি আর্টিজানে জঙ্গি হামলার পর পুলিশের সঙ্গে সাংবাদিকরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। শুধু তাই নয়, করোনা মহামারির সময় যখন সবাই ঘরের মধ্যে, ঠিক তখন পুলিশ ও সাংবাদিক বাইরে থেকে দেশের জন্য কাজ করে গেছেন। এ সময় অনেক পুলিশ ও সাংবাদিক করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণও করেছিলেন।

এই কর্মকর্তা বলেন, আমরা ২০৪১ সালে একটি স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি। আর সেই স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের চ্যালেঞ্জ বেড়ে গেছে। তবে চ্যালেঞ্জ মোকাবিলা করেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

রাজধানীর সেগুনবাগিচার ক্র্যাব কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মির্জা মেহেদী তমাল। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক : অতিরিক্ত আইজিপি

আপডেট সময় ০৩:৫০:২৩ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩