ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস ভেনেজুয়েলায় নি’হ’তে’র সংখ্যা ৪ হাজার ছাড়াল এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৪৭ লাখ টাকা বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) এর নির্বাচন ২০২৬-২৮ অনুষ্ঠিত গ্রেডভিত্তিক বিভাজন শিক্ষার্থীদের মানসিক কারাগারে বন্দি করে: তথ্যমন্ত্রী ভোটের ২৫ দিন আগেই চূড়ান্ত হবে স্থানীয় সরকার নির্বাচনের সব ভোটকেন্দ্র বাবার দাফনের পর প্রথমবার মুখ খুললেন মোজতবা বাঞ্ছারামপুর যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে চাকরির নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ বিমানে শাজাহান-শামিমা দম্পতির বিরুদ্ধে দাপটের অভিযোগ ট্রাম্পের সঙ্গে গলফ খেলাকে ‘অবাস্তব অনুভূতি’ বললেন হ্যারি কেইন

ভোটের ২৫ দিন আগেই চূড়ান্ত হবে স্থানীয় সরকার নির্বাচনের সব ভোটকেন্দ্র

এখন থেকে দেশের সব ধরনের স্থানীয় সরকার নির্বাচনে ভোটগ্রহণের অন্তত ২৫ দিন আগে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করবে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (১১ জুলাই) নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানা যায়।

ইসি জানায়, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ সংশোধন করে এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশোধিত নীতিমালা অনুযায়ী, আগে জেলা পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনের ভোটকেন্দ্রের তালিকা ভোটগ্রহণের ১৫ দিন আগে চূড়ান্ত করার নিয়ম ছিল। নতুন সংশোধনীতে এই সময় বাড়িয়ে ২৫ দিন করা হয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগে থেকেই ২৫ দিন আগে কেন্দ্র চূড়ান্ত করার বিধান ছিল। সব স্থানীয় সরকার নির্বাচনে অভিন্ন নিয়ম বজায় রাখতেই জেলা ও উপজেলা পরিষদেও এই পরিবর্তন আনা হয়েছে।
সংশোধিত নীতিমালায় সব স্থানীয় সরকার নির্বাচনে প্রতি ৬০০ পুরুষ ভোটারের জন্য একটি এবং প্রতি ৫০০ নারী ভোটারের জন্য একটি করে ভোটকক্ষ বা বুথ রাখার নিয়ম যুক্ত করা হয়েছে।

অক্টোবরের শুরুতেই ভোট শুরুর পরিকল্পনা

আগামী আগস্ট মাসের মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি) ও পৌরসভা নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার ভোট উৎসব শুরু করার পরিকল্পনা করছে ইসি।

এরইমধ্যে স্থানীয় সরকারগুলোর সীমানা বিন্যাসের কাজ দ্রুত সম্পন্ন করতে সরকারের সংশ্লিষ্ট বিভাগকে চিঠি দিয়েছে কমিশন। একইসঙ্গে কোন প্রতিষ্ঠানের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়েছিল, সেই তথ্যও জানাতে বলা হয়েছে।
উল্লেখ্য, বর্তমানে ইউনিয়ন পরিষদ (ইউপি) ছাড়া দেশের অধিকাংশ স্থানীয় সরকার প্রতিষ্ঠানই প্রশাসক দিয়ে পরিচালিত হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস

ভোটের ২৫ দিন আগেই চূড়ান্ত হবে স্থানীয় সরকার নির্বাচনের সব ভোটকেন্দ্র

আপডেট সময় ০৭:০৬:১২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬