সংবাদ শিরোনাম ::
১৭ বছরে অনেক নির্যাতনেও মাথা নত করিনি : মির্জা ফখরুল ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী নয়নপুরে হচ্ছে নতুন সাব-স্টেশন, কমবে লোডশেডিং হ’ত্যা মামলা ঠেকাতে ৫ কোটি টাকার তৎপরতার অভিযোগ উঠেছে ‘সুলতান সাম্রাজ্যের’ বিরুদ্ধে তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল ফেনীতে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রক্ষক যখন ভক্ষক: ২৯ বছরেও প্রতিষ্ঠানের ৫০ শতাংশ জমি নিয়ে প্রশ্ন ঘুষ আর দুর্নীতিতে শতকোটি টাকার মালিক কাস্টমস কর্মকর্তা তুহিন ১২ বছরে শতকোটি টাকার মালিক কাস্টমসের আলতাফ

তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যে এর প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে মূল কাজ শুরু হবে। মনে রাখবেন, তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, তিনি স্বপ্ন বাস্তবায়নও করেন।

শনিবার (৪ জুলাই) বিকেলে লালমনিরহাটের এমটি হোসেন ইনস্টিটিউট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ নামক একটি সামাজিক সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি যা বলে, তা বাস্তবায়ন করে দেখায়। আমরা দায়িত্ব নেওয়ার মাত্র ৪ মাসে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড দিয়েছি। ইমাম ও পুরোহিতদের সম্মানী প্রদানসহ খাল খনন কর্মসূচি শুরু করেছি। আগামীতে পদ্মা ব্যারেজের মতো মেগা প্রকল্পসহ আরও অনেক জনকল্যাণমুখী প্রকল্প বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে স্বপ্ন দেখেছিলেন, তার অনুপস্থিতিতে আমরা তারেক রহমানের নেতৃত্বে সেই স্বপ্ন পূরণ করব। দীর্ঘ ১৬-১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামের পর ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আজ এক নতুন বাংলাদেশ পেয়েছি। সেই শহীদি রক্তের স্বপ্ন বাস্তবায়ন করতে বিএনপি অঙ্গীকারবদ্ধ।

লালমনিরহাটের জেলা প্রশাসক রাশেদুল রহমান প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লালমনিরহাট-১ আসনের এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, লালমনিরহাট-২ আসনের এমপি রোকন উদ্দিন বাবুল, পুলিশ সুপার আসাদুজ্জামান এবং জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক। আলোচনা সভা শেষে প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধন করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৭ বছরে অনেক নির্যাতনেও মাথা নত করিনি : মির্জা ফখরুল

তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল

আপডেট সময় ০৭:১৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬