ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা শিক্ষা বোর্ড নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসকে কারণ দর্শানোর নোটিশ পবিপ্রবিতে ৬ স্থাপনার উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান নির্বাচনের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে : মাহদী আমিন অবশেষে পে স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী নীলফামারী কিশোরগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় যেকোনো দিন দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মান বাড়ানো দরকার : শিক্ষামন্ত্রী সার নিতে এসে দিন শেষ, রংপুরে খোলা বাজারে সার সরবরাহের দাবি মনোহরগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

ভোক্তা অধিকার নিয়ে রচনা লিখে জিতে নিন ২৫ হাজার টাকা

রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গণমাধ্যমকর্মী, বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বলা হয়েছে। একইসঙ্গে বিজয়ীদের জন্য সর্বোচ্চ ২৫ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা পুরস্কার রাখা হয়েছে।

একটি বিজ্ঞপ্তি দিয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন যেভাবে

‘ভোক্তা-অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ নিয়ে গণমাধ্যমকর্মীদের ২ হাজার থেকে ২৫শ শব্দে লিখতে হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের রচনার বিষয় হচ্ছে ‘ভোক্তা-অধিকার: প্রেক্ষাপট বাংলাদেশ- সমস্যা ও সম্ভাবনা’। রচনা ২ হাজার থেকে ২৫শ শব্দের মধ্যে লিখতে বলা হয়েছে।

কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের রচনার বিষয় হচ্ছে ‘ডিজিটাল কর্মাসে ভোক্তার সুরক্ষা চ্যালেঞ্জ ও সম্ভাবনা’। রচনা ১৫০০ থেকে ২০০০ শব্দের মধ্যে লিখতে বলা হয়েছে। স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের রচনার বিষয় হচ্ছে ‘ভোক্তা অধিকার রক্ষায় ছাত্র, শিক্ষক ও অভিভাবকের ভূমিকা’। রচনা ১০০০ থেকে ১৫০০ শব্দের মধ্যে লিখতে হবে।

আগ্রহী প্রার্থীদের চলতি বছরের ৮ ফেব্রুয়ারির মধ্যে ডাকযোগে বা ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে রচনার পান্ডুলিপি মহাপরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ১ কাওরান বাজার, টিসিবি ভবন (৮ম তলা), ঢাকা বরাবর প্রেরণ করতে বলা হয়েছে।নির্বাচিত রচনা ১৫ মার্চ জাতীয় ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে প্রকাশিতব্য স্মরণিকায় ছাপানো হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা শিক্ষা বোর্ড নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসকে কারণ দর্শানোর নোটিশ

ভোক্তা অধিকার নিয়ে রচনা লিখে জিতে নিন ২৫ হাজার টাকা

আপডেট সময় ০২:৪৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩