ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

মেট্রোরেলের জন্য কম দামে বিদ্যুৎ সরবরাহের প্রস্তাব

মেট্রোরেলের জন্য কোনো ধরনের লাভ ছাড়া কম দামে বিদ্যুৎ সরবরাহের প্রস্তাব দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি (ডিএমটিসিএল)। 

রোববার (৮ জানুয়ারি) বিদ্যুতের দাম বৃদ্ধির গণশুনানিতে বিদ্যুৎ বিতরণ কোম্পানির কাছে এই প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি। আজ বিদ্যুতের দাম বৃদ্ধির গণশুনানিতে প্রতি কিলোওয়াট বিদ্যুতের খুচরা মূল্য ১ টাকা ১০ পয়সা বৃদ্ধির সুপারিশ করেছে (বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন) বিইআরসির কারিগরি কমিটি। সেই হিসেবে খুচরা বিদ্যুতের মূল্য গড়ে ৭ দশমিক ১৩ পয়সা থেকে বেড়ে ৮ দশমিক ১৩ পয়সা করার সুপারিশ করেছে। এতে গড়ে বৃদ্ধি পেতে পারে ১৫ দশমিক ৪৩ শতাংশ।

বিইআরসি চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, মেট্রোরেল ছাড়াও ইকোপার্কের বিদ্যুতের দাম পাইকারি হারে অথবা লাভ ছাড়া দাম ধরার জন্য বিতরণ কোম্পানির কাছে প্রস্তাব দিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি। বিদ্যুৎ বিভাগ ইতোমধ্যে তাদের এই প্রস্তাবের বিষয়ে অবগত আছে এবং নীতিগতভাবে সম্মত হয়েছে। পাবলিক ইন্টারেস্ট চিন্তা করেই এই প্রস্তাব বিবেচনা করা হবে।

শুনানিতে বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল, সদস্য আবু ফারুক, সদস্য মকবুল ই ইলাহীসহ সদস্য, সঞ্চালন ও বিতরণ কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত আছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

মেট্রোরেলের জন্য কম দামে বিদ্যুৎ সরবরাহের প্রস্তাব

আপডেট সময় ০২:২৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩