ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার অভিবাসন ব্যয় কমা‌তে কাজ কর‌ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো দ্রুতগতির রেল নেটওয়ার্কের আওতায় আসবে: রেলমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়তে প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ‘১০০ হর্ন’ লাগানো বাইকারের মোটরসাইকেল জব্দ করল পুলিশ এ বছর নাও হতে পারে বিপিএল : তামিম থামেনি স্বপ্ন, ৪৫ বছর বয়সে এসএসসি পাস করলেন কাঠমিস্ত্রি নাসিমুল ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১২৪ কেজি গাঁ’জা ও ১০০ পিস ইয়াবা জব্দ, আটক ১

নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক

নরসিংদীতে একটি জীবন্ত কুকুরের গলায় দড়ি দিয়ে ইট বেঁধে সেতুর ওপর থেকে নদীতে নিক্ষেপের অভিযোগে মোহাম্মদ আলী (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে সদর উপজেলার কামারগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার আব্দুর রবের ছেলে।

জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়- একটি জীবন্ত কুকুরের গলায় দড়ি দিয়ে ইট বেঁধে সেতুর ওপর থেকে মেঘনার শাখা নদীতে ফেলে দেওয়া হয়। ভিডিওটি ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ভিডিওটি নজরে আসার পর নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের উদ্যোগে অভিযুক্তকে শনাক্তের চেষ্টা শুরু হয়। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও সংগঠনের গ্রুপে তথ্য ছড়িয়ে দিয়ে তাকে খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়। একপর্যায়ে তার অবস্থান নিশ্চিত হয়ে ছাত্রদলের কর্মীরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

সিদ্দিকুর রহমান নাহিদ বলেন, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আমরা বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখি। সংগঠনের নেতাকর্মীদের মাধ্যমে অভিযুক্তের পরিচয় ও ঠিকানা শনাক্ত করা হয়। পরে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, একটি কুকুরকে গলায় দড়ি বেঁধে নদীতে ফেলে দেওয়ার ঘটনাটি পুলিশের নজরে আসে। পরে অভিযুক্তকে শনাক্ত করে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে

নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক

আপডেট সময় ০৮:৪৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬