ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার অভিবাসন ব্যয় কমা‌তে কাজ কর‌ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো দ্রুতগতির রেল নেটওয়ার্কের আওতায় আসবে: রেলমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়তে প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ‘১০০ হর্ন’ লাগানো বাইকারের মোটরসাইকেল জব্দ করল পুলিশ এ বছর নাও হতে পারে বিপিএল : তামিম থামেনি স্বপ্ন, ৪৫ বছর বয়সে এসএসসি পাস করলেন কাঠমিস্ত্রি নাসিমুল ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১২৪ কেজি গাঁ’জা ও ১০০ পিস ইয়াবা জব্দ, আটক ১

ব্রাহ্মণপাড়া বাড়ির পাশের খালে ডুবে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাড়ির পাশের খালে ডুবে ইয়াসিন নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার মাধবপুর ইউনিয়নের বাড়ানী গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
​নিহত ইয়াসিন বাড়ানী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে শিশু ইয়াসিন পরিবারের সবার অগোচরে বাড়ির পাশে থাকা খালের পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
​হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তানভীর হোসেন জানান, শিশুটিকে হাসপাতালের জরুরি বিভাগে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। পরে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটির লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
​এ বিষয়ে মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন গভীর দুঃখ প্রকাশ করে বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। শিশুটির এমন অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে

ব্রাহ্মণপাড়া বাড়ির পাশের খালে ডুবে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

আপডেট সময় ০৭:০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬