সংবাদ শিরোনাম ::
উপজেলা ও জেলায় প্রথম হয়ে জাতীয় পর্যায়ে পাংশার কাজী আব্দুল মাজেদ একাডেমি দেশে গাঁজাখোরের সংখ্যা ৬১ লাখ! ঝিনাইগাতীতে ‘পার্টনার কংগ্রেস-২০২৬ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ভোলাহাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক ও অন্যান্য সভা অনুষ্ঠিত!  খাল দখলের থাবায় বিপন্ন ভোলা-জলাবদ্ধতা ও পরিবেশ বিপর্যয়ের শঙ্কা ভাওরা হাই স্কুল এন্ড কলেজে মাদক বিরোধী প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত ডা. মাহফুজ রায়হান আক্কেলের বদলিতে উদ্বিগ্ন চাঁপাইনবাবগঞ্জবাসী গঙ্গাচড়ার নোহালী ইউপির দুর্নীতি মামলায় সাবেক চেয়ারম্যানের ৫ বছর, সচিবের ৩ বছর জেল জাতীয় সাংবাদিক সংস্থার ফরিদপুর জেলা ইউনিট অনুমোদিত  চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

গঙ্গাচড়ার নোহালী ইউপির দুর্নীতি মামলায় সাবেক চেয়ারম্যানের ৫ বছর, সচিবের ৩ বছর জেল

রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়ন পরিষদে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দায়ের করা দুর্নীতি মামলায় সাবেক চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ টিটুল ও সাবেক সচিব চন্দ্র শেখর রায়কে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
রংপুরের স্পেশাল জজ আদালতের বিচারক মো. বদরুল আলম ভূঞা এ রায় ঘোষণা করেন।
রায় অনুযায়ী, নোহালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ টিটুলকে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আদালত আত্মসাৎকৃত রাষ্ট্রীয় অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশও দিয়েছেন।
একই মামলায় সাবেক সচিব চন্দ্র শেখর রায়কে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারায় ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে অতিরিক্ত ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে। পাশাপাশি দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
আদালত পর্যবেক্ষণে উল্লেখ করেন, মামলার সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। ফলে তাদের বিরুদ্ধে এ রায় প্রদান করা হয়।
রায়ে আরও বলা হয়েছে, বর্তমানে পলাতক থাকা আসামিরা আত্মসমর্পণ বা গ্রেপ্তার হওয়ার দিন থেকে সাজা কার্যকর হবে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উপজেলা ও জেলায় প্রথম হয়ে জাতীয় পর্যায়ে পাংশার কাজী আব্দুল মাজেদ একাডেমি

গঙ্গাচড়ার নোহালী ইউপির দুর্নীতি মামলায় সাবেক চেয়ারম্যানের ৫ বছর, সচিবের ৩ বছর জেল

আপডেট সময় ০৪:৪৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬