ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার অভিবাসন ব্যয় কমা‌তে কাজ কর‌ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো দ্রুতগতির রেল নেটওয়ার্কের আওতায় আসবে: রেলমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়তে প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ‘১০০ হর্ন’ লাগানো বাইকারের মোটরসাইকেল জব্দ করল পুলিশ এ বছর নাও হতে পারে বিপিএল : তামিম থামেনি স্বপ্ন, ৪৫ বছর বয়সে এসএসসি পাস করলেন কাঠমিস্ত্রি নাসিমুল ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১২৪ কেজি গাঁ’জা ও ১০০ পিস ইয়াবা জব্দ, আটক ১

জাতীয় সাংবাদিক সংস্থার ফরিদপুর জেলা ইউনিট অনুমোদিত 

সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে জাতীয় সাংবাদিক সংস্থার ফরিদপুর জেলা ইউনিটের ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কমিটি অনুমোদন পেলেন।
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি আছিয়া আক্তার এবং মহাসচিব মো. আলমগীর গনির স্বাক্ষরিত অনুমোদন পত্রে এই কমিটির অনুমোদন প্রদান করা হয়।
অনুমোদিত কমিটিতে দৈনিক খবরের ফরিদপুর প্রতিনিধি ও প্রবীন সাংবাদিক  আবুল হোসেন আজাদ সভাপতি এবং মুভি বাংলা টেলিভিশন ও দৈনিক সকালবেলার ফরিদপুর জেলা প্রতিনিধি এস এম সাহান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি হিসেবে দ্যা ডেইলি অবজারভার ও দৈনিক আমার বার্তার ফরিদপুর জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম বাবু এবং দৈনিক আমার সংবাদের ফরিদপুর প্রতিনিধি এ কে রফিকউদ্দীন দিপু। যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ ও বাংলাদেশ আপডেটের স্টাফ রিপোর্টার মো. মাহফুজুর রহমান বিপ্লব এবং ইসলামিক টেলিভিশনের স্টাফ রিপোর্টার মো. ফিরোজ।
কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন বাংলা সংবাদ ও দৈনিক উৎসব চিত্রের ফরিদপুর প্রতিনিধি খন্দকার কামাল হোসেন। প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পিপলস নিউজ ২৪ ডটকমের ফরিদপুর প্রতিনিধি অহিদুজ্জামান মোল্যা এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক প্রতিদিনের কাগজের ফরিদপুর প্রতিনিধি এস এম মুরাদ।
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন দ্যা গ্লোবাল নেশন ও দৈনিক আমাদের মাতৃভূমির ফরিদপুর প্রতিনিধি শেখ ফয়েজ আহমেদ এবং উত্তরাধিকার ৭১ নিউজ ও দৈনিক বাংলা ৭১-এর বিশেষ প্রতিনিধি মো. রিয়াজুল ইসলাম (রিয়াজ)।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, নৈতিক সাংবাদিকতা চর্চা, গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষা এবং সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ফরিদপুর জেলায় জাতীয় সাংবাদিক সংস্থার কার্যক্রম আরও বেগবান হবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে

জাতীয় সাংবাদিক সংস্থার ফরিদপুর জেলা ইউনিট অনুমোদিত 

আপডেট সময় ০৪:৪০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬