ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার অভিবাসন ব্যয় কমা‌তে কাজ কর‌ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো দ্রুতগতির রেল নেটওয়ার্কের আওতায় আসবে: রেলমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়তে প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ‘১০০ হর্ন’ লাগানো বাইকারের মোটরসাইকেল জব্দ করল পুলিশ এ বছর নাও হতে পারে বিপিএল : তামিম থামেনি স্বপ্ন, ৪৫ বছর বয়সে এসএসসি পাস করলেন কাঠমিস্ত্রি নাসিমুল ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১২৪ কেজি গাঁ’জা ও ১০০ পিস ইয়াবা জব্দ, আটক ১

মনোহরগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধন

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” এই প্রতিপাদ্যকে ধারণ করে কুমিল্লার মনোহরগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬। দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, সংগ্রহোত্তর ক্ষতি কমানো, আধুনিক সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তির প্রসার, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ফল রপ্তানির সম্ভাবনা সম্প্রসারণের লক্ষ্যে উপজেলা কৃষি অফিস এ মেলার আয়োজন করেছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভিন রুহি। উদ্বোধনের পর তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রদর্শিত দেশীয় ফল, আধুনিক চাষাবাদ পদ্ধতি, সংগ্রহোত্তর ব্যবস্থাপনা, সংরক্ষণ প্রযুক্তি ও বাজারজাতকরণ কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা, কৃষক ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম সরওয়ার তুষার। প্রধান অতিথির বক্তব্যে গাজালা পারভিন রুহি বলেন, বাংলাদেশ বর্তমানে ফল উৎপাদনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। আম, কাঁঠাল, পেয়ারা, লিচু, আনারস, ড্রাগন ফলসহ বিভিন্ন দেশীয় ফলের উৎপাদন যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশের ফলের চাহিদা দিন দিন বাড়ছে।

তিনি আরও বলেন, ফল শুধু মানুষের পুষ্টি চাহিদা পূরণেই নয়, কৃষকের অর্থনৈতিক উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলের অপচয় রোধ এবং বছরজুড়ে সংরক্ষণ নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। পাশাপাশি প্রতিটি পরিবারকে ফলের গাছ রোপণ এবং নিয়মিত দেশীয় ফল গ্রহণে উদ্বুদ্ধ হতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুর রহমান পাঠান, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা সমবায় কর্মকর্তা তানভীর আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মজিবুল হাছান চৌধুরী, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। তিন দিনব্যাপী এ মেলায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষক, উদ্যোক্তা ও প্রতিষ্ঠান দেশীয় ফল এবং ফলভিত্তিক পণ্য প্রদর্শন করছেন। মেলায় দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে

মনোহরগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধন

আপডেট সময় ০৩:২৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬