সংবাদ শিরোনাম ::
চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী মির্জাপুরের অভিযান চালিয়ে ৫০০ পিস ই-য়াবাসহ তিন জন আ’টক মনোহরগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধন উপাচার্যের আমন্ত্রণে ববিতে শিক্ষামন্ত্রী, সংকট নিরসনে দিলেন আশ্বাস  মতিঝিলে অবৈধ দখল উচ্ছেদে রাজউকের অভিযান চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে : রিজভী অনেকে রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়ে জুলাই চেতনা বিক্রি করেন ফেনীতে ২৮ জুন জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন, ২ লাখ ৫৩ হাজারের বেশি শিশু পাবে ক্যাপসুল

মতিঝিলে অবৈধ দখল উচ্ছেদে রাজউকের অভিযান

মতিঝিল এলাকায় অবস্থিত মধুমিতা সিনেমা হলের পেছনে প্রায় এক একর জমি দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে রাজউক।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, এই জমিটির আনুমানিক বাজারমূল্য প্রায় ২০০ কোটি টাকা। দীর্ঘদিন যাবৎ একটি পরিবহন কোম্পানি অবৈধভাবে জমিটি দখল করে ব্যবহার করে আসছিল এবং দখল বজায় রাখার উদ্দেশ্যে আদালতে মামলা দায়ের করে। পরবর্তীতে আদালতের রায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুকূলে প্রদান করা হলে, সেই রায়ের আলোকে আজ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানের মাধ্যমে অবৈধ দখলমুক্ত করে জমিটির দখল পুনরুদ্ধার করা হচ্ছে। এই স্থানে মতিঝিল পার্ক নামে একটি নান্দনিক উন্মুক্ত স্থান উন্নয়ন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা রাজধানীর পরিবেশগত ভারসাম্য রক্ষা ও নাগরিকদের বিনোদন সুবিধা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রাজউক কর্তারা জানিয়েছেন, এ ধরনের অবৈধ দখল উচ্ছেদে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

মতিঝিলে অবৈধ দখল উচ্ছেদে রাজউকের অভিযান

আপডেট সময় ০৩:০০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬