ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার অভিবাসন ব্যয় কমা‌তে কাজ কর‌ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো দ্রুতগতির রেল নেটওয়ার্কের আওতায় আসবে: রেলমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়তে প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ‘১০০ হর্ন’ লাগানো বাইকারের মোটরসাইকেল জব্দ করল পুলিশ এ বছর নাও হতে পারে বিপিএল : তামিম থামেনি স্বপ্ন, ৪৫ বছর বয়সে এসএসসি পাস করলেন কাঠমিস্ত্রি নাসিমুল ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১২৪ কেজি গাঁ’জা ও ১০০ পিস ইয়াবা জব্দ, আটক ১

ফেনীতে ২৮ জুন জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন, ২ লাখ ৫৩ হাজারের বেশি শিশু পাবে ক্যাপসুল

আগামী ২৮ জুন (রোববার) সারাদেশের ন্যায় ফেনী জেলাতেও জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় ফেনী সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার বিভিন্ন কেন্দ্র, বাসস্টেশন ও রেলস্টেশনে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কর্মসূচির আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী ৩০ হাজার ৪৭৩ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ২৩ হাজার ১২ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জেলায় মোট ১ হাজার ১৩৮টি কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হবে। এর মধ্যে স্থায়ী কেন্দ্র ৭টি, অস্থায়ী কেন্দ্র ১ হাজার ১২৪টি এবং ভ্রাম্যমাণ কেন্দ্র ৭টি। স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন সহযোগী সংস্থার কর্মীদের সমন্বয়ে এসব কেন্দ্রে শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।

উপজেলাভিত্তিক লক্ষ্যমাত্রা অনুযায়ী ছাগলনাইয়া উপজেলায় ৪ হাজার ৫১০ জন ৬-১১ মাস বয়সী এবং ৩১ হাজার ৫৯৫ জন ১২-৫৯ মাস বয়সী শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে। দাগনভূঞায় এ সংখ্যা যথাক্রমে ৬ হাজার ২০০ ও ৪০ হাজার ৫০০, ফেনী পৌরসভায় ৩ হাজার ৬১০ ও ২২ হাজার ১৪৮, ফেনী সদরে ৬ হাজার ৪৬৫ ও ৫০ হাজার ১৫৬, ফুলগাজীতে ৩ হাজার ২২২ ও ২০ হাজার ১১৯, পরশুরামে ২ হাজার ২১৫ ও ১৭ হাজার ২৬৯ এবং সোনাগাজীতে ৪ হাজার ২৫১ ও ৪১ হাজার ২২৫ জন।

সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিভাবকদের নির্ধারিত সময়ে নিকটস্থ কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান। তারা বলেন, ভিটামিন-এ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং অপুষ্টি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই জেলার সকল যোগ্য শিশুকে এ কর্মসূচির আওতায় আনার জন্য সবার সহযোগিতা প্রয়োজন।

স্বাস্থ্য বিভাগ আশা করছে, সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় ফেনী জেলায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে

ফেনীতে ২৮ জুন জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন, ২ লাখ ৫৩ হাজারের বেশি শিশু পাবে ক্যাপসুল

আপডেট সময় ০১:৫২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬