ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

এবার পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে আরিয়ানের ছবি ভাইরাল

শাহরুখপুত্র আরিয়ান খানকে নিয়ে বছরজুড়ে আলোচনা লেগেই থাকে। এই যেমন গত বছর মাদক মামলা, অনন্যা পাণ্ডের সঙ্গে সম্পর্ক, মদের ব্যবসা নিয়ে আলোচনায় ছিলেন। তেমনি এবারের বছরের শুরুতে নোরা ফাতেহির সঙ্গে প্রেমের গুঞ্জনের মধ্যেই ভাইরাল হলো পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে ছবি।

পাক অভিনেত্রী সাদিয়া খানের সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন আরিয়ান। সাদিয়া বেশ চর্চিত মুখ পাকিস্তান সিনে দুনিয়ার। বহু ছবিতে অভিনয় করেছেন, তেমনই ধারাবাহিকেও। সাদিয়া একটি ছবি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামে। যেখানে লেখেন, নতুন বছরের থ্রোব্যাক। সাদিয়ার পরনে কালো কোট এবং পোশাক। আরিয়ান পরেছেন সাদা ব্লেজার। দুজনে বেশ কাছাকাছি এসেই এই ছবি তুলেছেন।

বেশ কিছুদিন আগে দুবাই গিয়েছিলেন আরিয়ান খান। বর্ষবরণ উদযাপন করতেই দুবাইয়ে পৌঁছেছিলেন। তারপর থেকেই তাকে নিয়ে নানান তথ্য একের পর এক উঠে আসছে। কখনও নোরা ফাতেহি আবার কখনও অন্য কোনো অভিনেত্রী।

প্রসঙ্গত, খুব শিগগিরই রেড চিলিসের ব্যানারে কাজ শুরু করবেন আরিয়ান। ক্যামেরার সামনে নয় বরং ক্যামেরার পেছনে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন শাহরুখ তনয়। চিত্রনাট্য লেখা শেষ এখন অপেক্ষা পরিচালকের চেয়ারে বসে অ্যাকশন বলার। সব কিছু ঠিক থাকলে নতুন বছরেই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করবেন আরিয়ান খান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

এবার পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে আরিয়ানের ছবি ভাইরাল

আপডেট সময় ০১:১২:১২ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩