ঢাকা ১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাউবোর নাম ভাঙিয়ে পারকি সৈকতে লুসাই পার্কের ‘বালু লুট’! চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ বড়লেখায় সাংবাদিক লিটন শরীফের বাবার ই’ন্তেকাল, দাফন সম্পন্ন রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপসহ গ্রেপ্তার ১ মুরাদনগরে ১৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দুর্নীতির অভিযোগের কেন্দ্রে পরিচালক সালেহ্ আহমদ জাকারিয়া রূপালী লাইফে এখনও বহাল সিইও গোলাম কিবরিয়া! রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার

আত্রাইয়ে ক্লাস চলাকালীন সময়ে  বিদ্যালয়ের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁর আত্রাই উপজেলায় ক্লাস চলাকালীন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনের ছাদ ধসে অন্তত ৭ জন শিক্ষার্থী আহত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার বৈঠাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুই শিশুর অবস্থা খারাপ বলে জানা গেছে। বিদ্যালয় সূত্র ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে যথারীতি ক্লাস চলছিল। দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে ৩য় শ্রেণীর কক্ষে সহকারী শিক্ষিকা রিক্তা রানী পাল পাঠদান করছিলেন। এ সময় হঠাৎ করেই পেছনের দিকের একটি বিমসহ ছাদের একাংশ ভেঙে শিক্ষার্থীদের ওপর পড়ে। এতে ক্লাসে থাকা ৩য় শ্রেণীর অন্তত ৭ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজন মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছে।
দুর্ঘটনার পরপরই শিক্ষক ও স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের চিকিৎসা চলছে, তবে দুই শিক্ষার্থীর অবস্থা গুরুতর হওয়ায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমৃত কুমার পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে তীব্র ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন। তিনি জানান: “ভবনটি দীর্ঘ দিন ধরেই অত্যন্ত জরাজীর্ণ ও নড়বড়ে অবস্থায় ছিল। বাধ্য হয়েই আমাদের ঝুঁকি নিয়ে ক্লাস পরিচালনা করতে হচ্ছিল। আজ ক্লাস চলাকালীন হঠাৎ পেছনের বিমের ছাদ ধসে পড়ে এই দুর্ঘটনা ঘটে।”
স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর অভিযোগ, ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়ে আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। যার খেসারত দিতে হলো নিষ্পাপ শিশুদের। তারা অবিলম্বে এই জরাজীর্ণ ভবনটি ভেঙে নতুন ভবন নির্মাণের দাবি জানান।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাউবোর নাম ভাঙিয়ে পারকি সৈকতে লুসাই পার্কের ‘বালু লুট’!

আত্রাইয়ে ক্লাস চলাকালীন সময়ে  বিদ্যালয়ের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

আপডেট সময় ০৭:৪৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬